সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সৃজন প্রতুল সংঘ : রোকেয়া মুন্নি
প্রকাশ: ১০ মার্চ, ২০২৩, ১২:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সৃজন প্রতুল সংঘ : রোকেয়া মুন্নি

হতাম যদি দ্রোহের কবির লড়িবার অঙ্কুশ;
তবে শতাব্দীর আকাল কীলক চাড়িয়া
অয়স পেটীতে কয়েদি করিয়া,
ফেলিতাম মহা সিন্ধুর পাকে
ফুরাতো দুর্ভোগ লেশ ।

আমি হতাম যদি দুর্বীনিত
অংশুমালীর তেজ;
মম তির্যকে সব দারিদ্র্য পুড়াইয়া
উত্তপ্ত লাভার স্রোতে ভাসাইয়া,
চুরুলিয়ায় গড়িতাম বিত্ত প্রাসাদ নামে মহাকাব্যিকের ।

আমি হতাম যদি বসুন্ধরার সিদ্ধি রণপুত;
তবে মন্দা ঘটিকার মাথা মুড়িয়া
রিক্ত হালের মুখে কুলুপ আঁটিয়া ,
ক্রচকে ছাঁটিতাম তক্ষক ন্যায়
যতো গেঁটে অকিঞ্চন গিট ।

হতাম যদি সাম্যবাদীর যতসামান্য অর্থ ;
বন্ধক মুক্ত করিতাম পান্ডুলিপি
তাঁর ঘুচাতাম অভাবী গৃহচিত্র।
অসহ্য অনটনের টুটি চাপিয়া
জিজ্ঞাসিতাম আষ্টেপৃষ্ঠে বাঁধিয়া,
সেদিন কেনো পোহাতে হয়েছিলো
পড়ে টানাপোড়া দুর্দিন।

যদি হতাম বিধির কৃপার এক মহাঔষধি;
তবে মহামারীর প্রতিষেধক হইয়া
নির্মূল করিতাম সমর ব্যাধিটা,
নেহারি আমায় অশনি বিমার
ভাগিত সুরসুর ।

হতাম যদি গরজ,বৈভবের অভিকর্ষ শক্তি;
পুলকে ঠমকে ধৃতে কৈফিয়ত চাহিয়া,
ভাঙ্গিতাম গোক্ষুর,ধরিতাম টিকিটা,
বিনে কসুরে কেনো রূধির ফেলিছে
চির উন্নত শীরের।

আমি কলমে ছুঁড়িবো বোধের কার্তুজ
বধিবো নিপীড়ন, ক্লেশ কিম্ভূত,
কালের দৈন্যতার ব্যামো রুখিয়া
দানিতে কুবের দুর্গ।
তাই হতে চাই নজরুলের দুর্বিসহ সময়ের
এক ব্যতিক্রমী সৃজন প্রতুল সংঘ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »