শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সৃষ্টি হচ্ছে অনিয়ম ও বন্দীদের সিন্ডিকেটধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি নিয়ে হিমশিম বরিশাল কেন্দ্রীয় কারাগার 
প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:০৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সৃষ্টি হচ্ছে অনিয়ম ও বন্দীদের সিন্ডিকেটধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি নিয়ে হিমশিম বরিশাল কেন্দ্রীয় কারাগার 

অনিয়ম ও বন্দীদের সিন্ডিকেট ও ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দি নিয়ে হিমশিম খাচ্ছে বরিশাল কেন্দ্রীয় কারাগার। বিষয়টি স্বীকার করলেও চাইলেই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে জানিয়েছেন জেল কর্তৃপক্ষ ।

কারাগার সূত্রে জানা যায়, ১৮২৯ সালে বরিশাল শহরের মূল অংশের ২১ একর জমির ওপর প্রতিষ্ঠা করা হয় জেলা কারাগার। ১৯৯৭ সালের ৩ মার্চ এটিকে কেন্দ্রীয় কারাগারের মর্যাদা দেওয়া হয়। কারাগারের ভেতরে ৫৮ শয্যার একটি হাসপাতাল, ৫টি বন্দি ভবন, ১২টি সেল এবং একটি লাইব্রেরি রয়েছে। সর্বশেষ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত সেখানে এক হাজার ৯ জন বন্দি রয়েছেন। যার মধ্যে নারী ৩৩ এবং বাকী ৯৭৬ জন পুরুষ। অথচ এই কারাগারটির ধারণ ক্ষমতা মাত্র ৬৩৩ জন বন্দির।

জানা গেছে, চন্দ্রদীপ ১-৩ নম্বর ওয়ার্ডে ৭০ জন ধারণ ক্ষমতার কক্ষে থাকতে হয় শতাধিক বন্দিকে। কীর্তনখোলা ১ ও ২ নম্বর ওয়ার্ডে ৯০ জনের ধারণক্ষমতা হলেও বন্দি থাকছেন দেড়শতাধিক। ধানসিঁড়ি ১ ও ২ নম্বর ওয়ার্ডে ৪০ জনের ধারণক্ষমতায় ৭০ জনেরও বেশি থাকছেন। এছাড়া রূপসী, আমদানি, কিশোর, ডিভিশন এবং মহিলা ওয়ার্ডগুলোর অবস্থাও একই রকম।

বন্দিদের অভিযোগ, কারা ভেতরে তাদের সংখ্যা বাড়লে অনিয়মের মাত্রা বাড়ে। এছাড়া বন্দিদের বেশ কয়েকটি সিন্ডিকেট সক্রিয়ভাবে কাজ করে। যাদের দ্বারা সাধারণ বন্দিরা হয়রানির শিকার হন। এছাড়া অসুস্থ নয় এমন বন্দিরা টাকা দিয়ে মাসের পর মাস কারা হাসপাতালে থাকেন।

জামিনে বের হওয়া কয়েকজন রাজনৈতিক কর্মী জানিয়েছেন, সবচেয়ে বেশি চাহিদা কারা হাসপাতালের। টাকার বিনিময়ে ওখানে স্বাচ্ছন্দ্যে থাকা যায়। এ কারণে যারা একটু বিত্তশালী এবং প্রভাবশালী তারা ওখানেই থাকেন। তাছাড়া সাধারণত ৫৮ শয্যার কারা হাসপাতালে বন্দি থাকেন একশরও বেশি। যার অধিকাংশই ভাড়া দিয়ে আছেন।

আরেকজন বন্দি জানিয়েছেন, কারাগারে ব্যবহারের জন্য মোট ১২৪টি টয়লেট রয়েছে। তবে রাতে ৪৭টি টয়লেট খোলা থাকে। অথচ টাকা দিলে বন্ধ টয়লেটগুলোও খুলে দেয় সিন্ডিকেটের লোকেরা।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার নুর-ই-আলম সিদ্দিকী বলেন, কারাগারে স্থান সংকট অনেক পুরানো। এর মধ্যেই সবকিছু ব্যবস্থা করতে হয়। দিনে কতজন নতুন বন্দি আসবে, তা নিশ্চিত করে বলা যায় না। এজন্য বন্দির ওপর ভিত্তি করে কারাগারেও ব্যবস্থা গ্রহণ করতে হয়। মৎস্য অভিযান এবং রাজনৈতিক সহিংসতা শুরু হলে বন্দির সংখ্যা বাড়তেই থাকে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »