শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে ও ২০১৮ সালের বেতনস্কেল চালু করার দাবিতে বিক্ষোভ
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে ও ২০১৮ সালের বেতনস্কেল চালু করার দাবিতে বিক্ষোভ

আজ সকাল ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে ও ২০১৮ সালের বেতনস্কেল এবং ৮ ঘন্টা কর্মঘণ্টা চালু করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলপরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ বেল্লাল গাজী। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সহ-সভাপতি দুলাল মল্লিক, টেক্সটাইল শ্রমিক খুকুমণি, সাকিব, মাসুম গাজী প্রমুখ।
বক্তারা বলেন, টেক্সটাইল শ্রমিকদের জন্য ২০১৮ সালে যে ন্যুনতম মজুরি ঘোষণা করা হয়েছিল তা এখনো পর্যন্ত সোনারগাঁও টেক্সটাইলে বাস্তবায়ন হয়নি। বেতনস্কেলের তোয়াক্কা না করে একদিকে নামমাত্র বেতনে শ্রমিকদের ১২ ঘন্টা বাধ্যতামূলক কাজ করতে হচ্ছে, আরেকদিকে শ্রমিকরা ইউনিয়ন করতে চায় বলে মালিকপক্ষ শ্রমিকদের উপর অবর্ণনীয় নির্যাতন চালাচ্ছে। মালিকপক্ষ শ্রমিকদের ইউনিয়নের সদস্যপদ থেকে পদত্যাগ করার জন্য চাপ দিচ্ছে ও জোরপূর্বক বেআইনীভাবে সাদা কাগজে সই নিচ্ছে। বক্তারা শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করে অবিলম্বে মজুরি বোর্ড ঘোষিত ন্যুনতম মজুরি বাস্তবায়নের দাবি জানান অন্যত্থায় কঠোর আন্দোলনের জন্য মালিকপক্ষকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »