স্কুলছাত্রীকে ধর্ষণ, সেই ছাত্রলীগ নেতা পলাতক
প্রকাশ: ২৩ জানুয়ারি, ২০২৩, ৮:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্কুলছাত্রীকে ধর্ষণ, সেই ছাত্রলীগ নেতা পলাতক

সাতক্ষীরার তালায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রাসেল বাদশা (২২) নামের এক ছাত্রলীগে নেতার বিরুদ্ধে। সে উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে। এবং মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা রাসেলের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো দশম শ্রেণির ঐ ছাত্রীর। দীর্ঘদিন ধরে বিয়ের কথা বলে গড়িমসি করছিলো রাসেল। প্রেমের একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ধর্ষণের শিকার ওই তরুণী। সে কারণে গত শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে ওই প্রেমিকা। রাসেল বাদশার অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িতে পাঠানো চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। পরবর্তীতে রাতে তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ মেয়েকে উদ্ধার করে। এ ঘটনায় ধর্ষিতার মা রোকেয়া বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।

অনশনরত তরুণী জানান, এক বছর ধরে রাসেল বাদশার সঙ্গে তার প্রেমের সম্পর্ক। বর্তমানে সে দুই মাসের অন্তঃসত্ত্বা। বার বার বিয়ের করবে বলে আশ্বাস দিয়েও বিয়ে করেনি। বিয়ের বিষয়টির সুরাহা না করা পর্যন্ত প্রেমিকের বাড়ি থেকে যাবে না বলে ঠিক করে। পরে পুলিশ তাকে সেখান থেকে নিয়ে আসে। এ সময় রাসেলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়। যার তদন্তকারী অফিসার তালা থানা পুলিশের এসআই ইমন হাসান জানান, আসামি রাসেল বাদশাকে আটকের চেষ্টা চলছে।

এ বিষয়ে ছাত্রলীগ নেতার বাবা মাগুরা ইউপি সদস্য মইনুল ইসলাম জানান, আমার ছেলে যদি দোষী হয় তার সঙ্গে ঐ মেয়ের বিয়ের ব্যবস্থা করা হবে।

তালা উপজেলা ছাত্রলীগ সভাপতি মিলন রায় জানান, রাসেল মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা করে। আসামি রাসেল বাদশাকে আটকের চেষ্টা চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »