রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ: বিএম কলেজছাত্র গ্রেপ্তার
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২২, ২:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ: বিএম কলেজছাত্র গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ।।
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিফাত (২৬) নামে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের বাংলা বাজার এলাকার বাসিন্দা ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে কলেজছাত্র একাধিকবার সহবাস করেছেন। কিন্তু স্কুলছাত্রী এখন তাকে বিয়েতে চাপ দেওয়ায় সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন ভোলার শ্যামপুর গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে সিফাত। এই ঘটনায় শুক্রবার রাতে ওই স্কুলছাত্রীর মা সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় অভিযোগ করেন। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে সিফাতকে বিএম কলেজ এলাকার একটি মেস থেকে গ্রেপ্তার করে। এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়- সিফাত বিএম কলেজে পড়াশোনা করার সুবাদে ওই এলাকার একটি আবাসিক মেসে থাকতেন। তার সাথে ১৩ বছর বয়সি স্কুলছাত্রীর কোনো এক মাধ্যম পরিচয় হয় এবং একপর্যায়ে তারা হৃদয়ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সিফাত তার মেসে নিয়ে যায় এবং সেখানে একাধিকবার ধর্ষণ করেন। কিন্তু কিছুদিন ধরে স্কুলছাত্রী তাকে বিয়ের জন্য চাপ দিলে তিনি এড়িয়ে চলছিলেন এবং প্রেমসম্পর্ক ও ধর্ষণের বিষয়টি অস্বীকার করেন।
কোতয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি/তদন্ত) ছগির হোসেন জানান, মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে স্কুলছাত্রীর মা অভিযোগ করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে কলেজছাত্র সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। এই সিফাতের এর আগেও একটি বিবাহ রয়েছে। এদিকে ডাক্তারী পরীক্ষার জন্য স্কুলছাত্রীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে, জানান ওসি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »