● ●


স্কুলে ক্লাস চলাকালে বজ্রঘাতে ২৫ শিক্ষার্থী আহত
প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২২, ২:০৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্কুলে ক্লাস চলাকালে বজ্রঘাতে ২৫ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১২ নং দড়িচর খাজুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে বজ্রঘাতে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাত শুরু হয়। এসময় বিদ্যালয়ে পাঠদানরত বিভিন্ন শ্রেণির ওই সংখ্যক শিক্ষার্থী বজ্রঘাতে আহত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক দ্বিপক কুমার রায় জানান, সোমবার বেলা ১২টার দিকে স্কুলে ক্লাস চলাকালে বৃষ্টিপাত শুরু হয়, কয়েক মিনিটের মাথায় আকস্মিক বজ্রপাত দেখা দেয়। একপর্যায়ে বজ্রপাত বিদ্যালয়ের টিনশেড ভবনের ওপরে পড়লে এতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া অন্তত ২৫ ছেলে-মেয়ে আহত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নেওয়া হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার আব্দুল্লাহ আল মারুফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কারও অবস্থা গুরুতর নয়। মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। কিন্তু কারও অবস্থা গুরুতর নয় এবং বড় রকমের কোনো দুর্ঘটনাও ঘটেনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »