সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্তন ক্যান্সার নিয়ে দেশের নারীদের প্রধান সমস্যা হচ্ছে লজ্জা
প্রকাশ: ১০ আগস্ট, ২০২২, ২:৪৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্তন ক্যান্সার নিয়ে দেশের নারীদের প্রধান সমস্যা হচ্ছে লজ্জা

বাসস : একটি বেসরকারী ফার্মে চাকরি করেন স্বপ্না আক্তার। অফিস থেকে রাতে বাসায় ফিরেই তার প্রথম কাজ ভালো করে গোসল করা। রাত হয়ে যাওয়ায় প্রায় প্রতিদিনই তাড়াহুড়ো করে গোসল শেষ করতে হয় তাকে। কিন্তু সেদিন হঠাৎ করেই তার কেন জানি মনে হল ডান স্তনের উপরের দিকে কি যেন চাকার মত হাতে অনুভব করছে। ভালো করে বাম ন্তনও পরীক্ষা করলো সে। কিন্তু কোথাও আর চাকার মত অনুভব হচ্ছে না। শুধুমাত্র ডান স্তনের উপরের অংশেই চাকা অনুভব হচ্ছে। আর চাকাটি বেশ বড়ও। এতদিন ধরে বুঝতে না পারায় নিজের উপরই রাগ হলো তার। সিদ্ধান্ত নিল কাল অফিস ছুটির পর ডাক্তারের কাছে যাওয়ার।
রাহেলার বয়স এখন ৩৯। চার সন্তানের মা রাহেলা মূলত গৃহবধু। থাকেন নরসিংদীর এক প্রত্যন্ত গ্রামে। তার হঠাৎ করেই রোগটি ধরা পড়ে। আর যখন জানতে পারেন যে তার ব্রেস্টে টিওমার তখন আর সময় ছিলনা। আবার দ্রুত যে চিকিৎসা করাবে তারও সামর্থ্য ছিলনা কৃষক স্বামীর। এক প্রকার বিনা চিকিৎসায় মারা যায় রাহেলা।
গাইনী বিশেষজ্ঞ ডা. নুরানী নিরু বলেন, এমন অনেক মেয়ে আর মহিলা রয়েছেন যারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। তবে চাকার মত অনুভব করলেই যে ক্যান্সার, তা কিন্তু নয়। কিন্তু আমাদের মত দেশের নারীদের সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে লজ্জা। তারা লজ্জায় এসব রোগের কথা মুখ ফুঁটে কাউকে বলতে পারেন না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় একেবারে শেষ অবস্থায় যখন রোগী একেবারে সহ্য করতে পারছেন না তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয়। এমন ক্ষেত্রে ডাক্তারদেরও তেমন কিছু করার থাকে না।
তিনি বলেন, স্তনে চাকা দেখা দিলেই যে তা কিন্তু নয়। তবে এজন্য দরকার প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা। তবে অধিকাংশ সময়ই দেখা যায়, এসব মূলত সাধারণ টিউমার বা সাধারণ কোন রোগ। আর তাই স্তনে চাকা দেখা দিলেই আতংকিত হওয়ার কিছু নেই। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
ডা. নীরু বলেন, শরীরের অন্য স্থানের মতোই স্তনে অস্বাভাবিক কোষ বাড়ার কারণে কোনো চাকা হলে তাকে টিউমার বলে। শরীরের কোনো প্রয়োজন ছাড়াই অনিয়ন্ত্রিত কোষবিভাজন থেকে এর সৃষ্টি। দুই ধরনের হতে পারে এই টিউমার। বিনাইন টিউমার মূলত ক্ষতিকারক নয়। আর ম্যালিগন্যান্ট টিউমার, যা ক্ষতিকারক। উৎপত্তিস্থলের সীমানা ছাড়িয়ে বাসা বাঁধতে পারে অন্য যেকোনো স্থানে, কাছে কিংবা দূরের অঙ্গে। এই ম্যালিগন্যান্ট টিউমারই ক্যানসার।
তিনি বলেন, আমাদের দেশে এ বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। তারপরও নারীদের মধ্যে বর্তমানে যে সচেতনতাটুকু তৈরী হয়েছে তা এই সরকারের কারনেই হয়েছে। সরকারের একাধিক প্রচারণার কারনে আজ শহর ছাড়িয়ে গ্রামের নারী-পুরুষের মধ্যে সচেতনতা তৈরী হচ্ছে।
আরেক গাইনী বিশেষজ্ঞ ডা. শাহানারা চৌধুরী বলেন, মূলত খুব অল্প বয়সে পিরিয়ড বা মাসিক হওয়া ও বেশি দেরিতে বন্ধ হলেও বাড়তি ঝুঁকি থাকে ব্রেস্ট ক্যান্সারের। আর এজন্য প্রয়োজন সচেতনতা। মানুষকে আরো বেশী সচেতন করে গড়ে তুলতে হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »