সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


স্বপ্ন দেখি মধুবালা হওয়ার: ইয়ামি
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ২:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্বপ্ন দেখি মধুবালা হওয়ার: ইয়ামি

বিনোদন ডেস্ক

নতুন বছর বেশ কয়েকটি আলোচিত সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসবেন অভিনেত্রী ইয়ামি গৌতম। বর্তমানে তার হাতে ‘চোর নিকাল কে ভাগা’, ‘ওএমজি ২’, ‘ধুম ধাম’সহ আরও কিছু সিনেমার কাজ রয়েছে। এদিকে ভারতীয় তারকাদের বায়োপিকে অভিনয়ের প্রতি বেশ আগ্রহী দেখা যায় বরাবরই। সেই তালিকায় এবার যুক্ত হতে চান ইয়ামি।

সম্প্রতি এক সাক্ষাত্কারে এমনটাই জানান এই অভিনেত্রী। তার প্রিয় অভিনেত্রী মধুবালার ভূমিকায় অভিনয় করার সুপ্ত বাসনা মনে লালন করছেন তিনি। যদি কখনও সেই সুযোগ আসে তবে হাতছাড়া করতে চান না ইয়ামি।

তিনি বলেন, ‘যদি মধুবালা জির বায়োপিকে অভিনয়ের সুযোগ কখনও পাই তাহলে এর চেয়ে ভালো অর্জন আর জীবনে কিছু হতে পারে না। আমি জানি আমার অন্যান্য চলচ্চিত্রের ঘোষণার সঙ্গে এই ঘোষণার কোনো সম্পর্ক নেই। তবে স্বপ্ন দেখি মধুবালা হওয়ার।’

মধুবালার চরিত্রের প্রতি আকৃষ্ট হওয়ার কারণ প্রসঙ্গে ইয়ামি আরও বলেন, ‘আমি আগেও একাধিকবার বলেছি যে, ঘুমানোর আগে বিভিন্ন বিখ্যাত তারকার ইন্টারভিউ এবং পুরনো গান শোনা আমার অভ্যাসে পরিণত হয়েছে। মধুবালা জির একাধিক ইন্টারভিউ আমাকে মুগ্ধ করেছে। কতটা সুন্দরভাবে তিনি কথা বলেন! তাছাড়া তার অভিনয় এবং ব্যক্তিজীবন নিয়েও বেশ স্টাডি করেছি। সব মিলিয়ে তাকেই আমার প্রিয় অভিনেত্রী মনে হয়। তাই তার মতো অভিনেত্রীর চরিত্র পর্দায় তুলে ধরতে পারা অবশ্যই আমার কাছে স্বপ্নের মতো।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »