সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্বামীকে হত্যায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্বামীকে হত্যায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগের মামলায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে, এম রাশেদুজ্জামান রাজা এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বরিশালের উজিরপুর উপজেলার কুড়ালিয়া এলাকার নিহত সুশান্ত বৈরাগীর স্ত্রী সেবিকা মণ্ডল (২২) ও তার পরকীয়া প্রেমিক ঝালকাঠি জেলার জগদীশপুর এলাকারর মিঠুন হালদার (২৮)।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারি কামরুল ইসলাম জানান, আদালত ১৭ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে রোববার দুপুরে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সেবিকা মণ্ডল আদালতে উপস্থিত থাকলেও মিঠুন হালদার পলাতক রয়েছে। মিঠুন হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ঘটনার দেড় বছর আগে বিয়ে হয় সুশান্ত বৈরাগী ও সেবিকা মণ্ডলের। বিয়ের পরই সেবিকা মণ্ডলেরর সঙ্গে মিঠুন হালদারের মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৭ সালের ৭ নভেম্বর বরিশালের উজিরপুর উপজেলার কুড়ালিয়া গ্রামের নারায়ন বৈরাগীর ছেলে সুশান্ত বৈরাগী তার স্ত্রী সেবিকা মণ্ডলের কাছে রাতে ভাত খেতে চায়। এসময় সেবিকা মণ্ডল টেবিলে রাখা ভাত খেতে বলে। সুশান্ত মণ্ডল টেবিলে রাখা বিষ মিশ্রিত ভাত ও শাপলা ভাজা খেতে শুরু করে। অর্ধেক ভাত খাওয়ার পরে সুশান্ত বমি ও ছটফট করতে শুরু করে। অবস্থার অবনতি ঘটলে পরদিন সকাল ৮টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ৯ নভেম্বর রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় সুশান্ত বৈরাগীর মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের ভাই সুণীল বৈরাগী ২০১৭ সালের ১০ নভেম্বর বরিশালের উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সিআইডি বরিশাল জেলার পুলিশ পরিদর্শক আলী আকবর মামলার চার্জশীট দেন। তদন্তে মিঠুন হালদারের কথা মত বিষ মিশিয়ে সুশান্তকে ভাত খাওয়ানোর বিষয়টি উঠে আসে। আদালত ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »