● ●


স্বাস্থ্যবিধি না মানায় বরিশালে ৬ ক্রেতাকে জরিমানা
প্রকাশ: ১৭ মে, ২০২০, ৮:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যবিধি না মানায় বরিশালে ৬ ক্রেতাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ
দেশের উৎপাদন ব্যবস্থা ঠিক রাখতে ইতোমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কারখানা ও মার্কেট সমূহ খোলা রাখারা অনুমোদন দেওয়া হয়েছে। এমতাবস্থায় বরিশালের প্রতিষ্ঠানসমূহ স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে কিনা তা যাচাইকল্পে বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের নির্দেশনায় নিয়মিতভাবেই বিভিন্ন দোকান, শপিং মূল এবং কারখানা পরিদর্শন করছে বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের দুটি টিম। এসময় তারা ঈদ কেনাকাটায় স্বাস্থ্যবিধি অমান্য করার ১ টি প্রতিষ্ঠান এবং ৬ জন ক্রেতাকে ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।আজ রবিবার (১৭ মে) সকালে বরিশাল নগরীর চকবাজার, বাজার রোড, কাঠপট্টি, ফলপট্টি, গীর্জা মহল্লা, সদর রোড এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও দ্রব্যমূল্যের বাজার দর মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনা করেন জলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমূল হুদা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে ঈদ কেনাকাটায় স্বাস্থ্যসুরক্ষা বিধি প্রতিপালন ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিশেষ বাজার মনিটরিং অভিযান পরিচালনা কালে সামাজিক দূরত্ব নিশ্চিতে টহল অভিযান পরিচালনা করা হয় এবং সচেতনামূলক মাইকিং করা হয়। নগরীর কাঠপট্টি, চকবাজার ও গির্জামহল্লা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা। এসময় স্ত্রী ও শিশু সন্তানসহ পরিবারের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কেনাকাটা করতে আসায় মোঃ জাকারিয়া, মোছাঃ নাজমা ও ডলি নামে তিনজন ৫০০ টাকা করে ১৫০০ টাকা জরিমানা করা হয়। একাধিকবার সতর্ক করা স্বত্তেও স্বাস্থ্যবিধি না মানায় কোহিনূর সু হাউসসহ ৩ টি জুতোর দোকানকে সাময়িকভাবে বন্ধ করা হয়।অপরদিকে নগরীর চকবাজার, গির্জা মহল্লা ও বটতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। এসময় স্বাস্থ্যবিধি মেনে না চলায় নগরীর চকবাজার এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান ও তিনজন ব্যক্তিকে মোট ৪৭০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১টি টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ও র‌্যাব-৮ দুটি টিম।
ঈদের কেনাকাটায় সামাজিক দূরত্ব রক্ষা এবং স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে বলে জানান কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »