সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী প্রজন্ম বড় শক্তি: খান মামুন
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী প্রজন্ম বড় শক্তি: খান মামুন

স্টাফ রিপোর্টার :

বরিশাল সিটির নবজাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং সুবর্ণ জয়ন্তী উৎসবের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগর শাখার যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।

২৭ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টায় বরিশাল সিটি কর্পোরেশন এর ২৮ নং ওয়ার্ডের কাশিপুর এলাকার নবজাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী এবং সুবর্ণ জয়ন্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী এবং সুবর্ণ জয়ন্তী উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিসি’র ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন রুবেল,২৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ, বরিশাল সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার উম্মে হাবিবা উর্মি, বিসিসি’র ২৮,২৯,৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাঃরাশিদা পারভীন, বিদ্যালয়ের দাতা সদস্য,ডাঃমোস্তফা,এ্যাডঃজাহিদুল ইসলাম, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক মোঃমাহিদুর রহমান মাহাদ, ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর পিন্সিপাল মীর মঞ্জুর মোর্দেশ, কাশিপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হুমায়ুন কবীর, অব.ব্য্যাংক কর্মকর্তা আব্দুল হালিম,দাতা সহস্য আব্দুর রহমান সহ ম্যানেজিং কমিটির সভাপতি মোঃরফিকুল ইসলাম রহিম।

এ সময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধান অতিথি’র বক্তব্যে খান মামুন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী প্রজন্ম আমাদের বড় শক্তি। তাদের ডিজিটাল যন্ত্র ব্যবহারে দক্ষ করে তুলতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগের পাশে থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন বরিশাল ৫ সদর আসনের সংসদ সদস্য পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি প্রথমবার নির্বাচিত হয়েই যত উন্নয়ন হয়েছে তা বিগত কোন আমলেই হয়নি। তাই সকলকে আগামী সংসদ নির্বাচনে তার পাশে থেকে বরিশালকে একটি স্মার্ট বরিশাল গড়ার লক্ষ্যে সকলকে নৌকার পক্ষে কাজ করে যাওয়ার আহবান জানান।

খান মামুন বলেন, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি ও স্মার্ট গভর্নমেন্টের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবিভাবকবৃন্দ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »