শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সড়কে অবৈধ ট্রলি ও লাইসেন্সবিহীন যান বন্ধের দাবি
প্রকাশ: ১ অক্টোবর, ২০২২, ৪:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সড়কে অবৈধ ট্রলি ও লাইসেন্সবিহীন যান বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার।। পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলীতে ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা এবং সড়কে অবৈধ ট্রলিসহ সব ধরণের অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পৌর শহরের শহিদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ২৪ সেপ্টেম্বর ঘটা এ দুর্ঘটনায় শিশু জিহাদ, তার মা মুক্তা বেগম ও নানী মিনারা বেগম নিহত হন। এখনও আহতাবস্থায় হাসপাতালে তার দুই ভাইবোন ও দাদী। মানববন্ধনে বক্তারা বলেন, কলাপাড়া পৌর শহরসহ উপজেলার ১২টি ইউনিয়নে কয়েকশ কিলোমিটার সড়কে কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর ও হামজা ট্রলি হিসেবে ব্যবহার করে সড়কে মাল পরিবহণের কাজে চলছে। এসব ট্রলির চালকদের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স। এ ছাড়া বেপরোয়াভাবে চলাচল করছে ব্যাটারিচালিত অটো ও টমটম। যার চালকরা বেশিরভাগই অপ্রাপ্ত বয়স্ক এবং মাদকসেবী। এসব অবৈধ যানের নিচে চাপা পড়ে প্রতিবছর বহু মানুষের প্রাণহানি ঘটছে। অনেক মানুষ পঙ্গুত্ববরণ করছে। তাই সড়কে এসব অবৈধ যান চলাচল বন্ধের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। সমাবেশ শেষে কলাপাড়ায় সব অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »