সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হলদে ফুলের সমাহার, খুশি কৃষক
প্রকাশ: ৭ জানুয়ারি, ২০২৩, ৩:১৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

হলদে ফুলের সমাহার, খুশি কৃষক

ঝালকাঠির রাজাপুর উপজেলায় চলতি মৌসুমে সরিষার ফলন খুব ভালো হয়েছে। উপজেলার অধিকাংশ সরিষাক্ষেতে ফুল ফুটেছে। সুন্দর বীজও আসতে শুরু করেছে। এতে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন চাষিরা। লাভের আশায় তাদের মুখে খুশির এখন হাসি।

উপজেলার ছয় ইউনিয়নে জমির পর জমিতে সরিষার আবাদ দেখা গেছে। সরিষা খেতে তাকালে দেখা যায় সরিষা ফুলের হলুদের সমাহার। ফুলে মধু আহরণে ভিড় করছে মৌমাছি। তবে অনেক জমিতেই ফুল শেষ হয়ে বীজ দেখা গেছে। বীজগুলো বেশ তরতাজা, যা ভালো ফলনের সম্ভাবনার জানান দিচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় মোট ৭১ হেক্টর জমিতে বিনা- ৮, বারি ১৪, ১৫, ১৭ জাতের সরিষার আবাদ হয়েছে। যার মধ্যে রাজাপুর সদর ইউনিয়নে ৭, শুক্তাগড়ে ১৮, মঠবাড়ি ১৭, গালুয়াতে ১২, মাতুরিয়ায় ৯ ও বড়ইয়া ৮ হেক্টর সরিষার আবাদ হয়েছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার লাভবান হবেন কৃষক। 

মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের কৃষক আমীর হোসেন জানান, এ বছর অফিস থেকে সরিষার বীজ পেতে বিলম্ব হয়েছে। অফিস যে পরিমান সার, বীজ ও কীটনাশক বিতরণ করে তা প্রয়োজনের চেয়ে কম, তাই বাহির থেকেও তাদের সার ও কীটনাশক ক্রয় করতে হয়। 

শুক্তগড় ইউনিয়নের বামনকাঠি গ্রামের আব্দুল আজিজ বলেন, কয়েক বছর থেকেই জমিতে সরিষার চাষ করছেন। কাছাকাছি পানির না থানায় জমিতে সেচ দিতে তাদের খুব কষ্ট হয় তাই সরকার থেকে যদি সেচের ব্যবস্থা করে দিত তাহলে সরিষা চাষে তারা আরও বেশি আগ্রহী হতো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »