● ●


হাঁটুব্যথায় রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন কী, কতটা উপকারী
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হাঁটুব্যথায় রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন কী, কতটা উপকারী

হাঁটুর ব্যথা বর্তমানে শুধু বয়স্কদের সমস্যা নয়। অস্টিওআর্থ্রাইটিসের কারণে অনেক মানুষ হাঁটা, সিঁড়ি ভাঙা কিংবা দৈনন্দিন কাজকর্মে সমস্যার মুখোমুখি হচ্ছেন।

.

ওষুধ, ফিজিওথেরাপি ও বিভিন্ন ধরনের ইনজেকশন চিকিৎসার পরও যখন ব্যথা দীর্ঘস্থায়ী হয়, তখন হাঁটু প্রতিস্থাপনের কথা বলা হয়। তবে নির্বাচিত কিছু রোগীর জন্য অস্ত্রোপচারের আগে বা বিকল্প হিসেবে একটি ব্যথা নিয়ন্ত্রণপদ্ধতি হতে পারে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন (আরএফএ)। 

.

রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন পদ্ধতিতে বিশেষ সুচের মাধ্যমে হাঁটুর ব্যথা বহনকারী নির্দিষ্ট স্নায়ুর কাছে পৌঁছে নিয়ন্ত্রিত রেডিও ফ্রিকোয়েন্সি প্রয়োগ করা হয়।

এর ফলে ওই স্নায়ুর ব্যথা পরিবহনের ক্ষমতা কমে যায় এবং রোগীর ব্যথা উল্লেখযোগ্যভাবে কমতে পারে। হাঁটুর ক্ষেত্রে সাধারণত জেনিকুলার নার্ভের নির্দিষ্ট শাখা লক্ষ্য করে এই চিকিৎসা করা হয়।

.আবহাওয়ার সঙ্গে হাঁটু, কোমর ও বাতের ব্যথার কী সম্পর্ক?.

দীর্ঘদিনের হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন, প্রচলিত চিকিৎসায় পর্যাপ্ত উপকার পাচ্ছেন না এবং অস্ত্রোপচার আপাতত করতে পারছেন না—এমন নির্বাচিত রোগীদের ক্ষেত্রে এই পদ্ধতি বিবেচনা করা যেতে পারে।

একই সঙ্গে যেসব রোগীর বয়স বা অন্যান্য শারীরিক সমস্যার কারণে বড় অস্ত্রোপচারের ঝুঁকি বেশি, তাঁদের ক্ষেত্রেও বিবেচনা করা যায়। 

.

মনে রাখতে হবে যে আরএফএ হাঁটুর ক্ষতিগ্রস্ত জয়েন্টকে সারিয়ে তোলে না এবং এটি হাঁটু প্রতিস্থাপনের সরাসরি বিকল্পও নয়। এর মূল উদ্দেশ্য হলো ব্যথা কমানো, রোগীর হাঁটাচলা ও দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত করা এবং প্রয়োজন অনুযায়ী অস্ত্রোপচারের সময় পিছিয়ে দেওয়া।

.হাঁটু প্রতিস্থাপনের সুবিধা ও ঝুঁকিগুলো জেনে রাখুন .

আরএফএ বড় ধরনের কোনো অস্ত্রোপচার নয়। রোগী দ্রুত স্বাভাবিক দৈনন্দিন কাজে ফিরতে পারেন। তবে চিকিৎসার ফলাফল রোগীভেদে ভিন্ন হতে পারে এবং সবার ক্ষেত্রে একই মাত্রার ব্যথা উপশম পাওয়া যায় না।

.

হাঁটুর দীর্ঘস্থায়ী ব্যথাকে অবহেলা না করে সঠিক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আধুনিক ব্যথা চিকিৎসার অগ্রগতির ফলে এখন রোগীর বয়স, রোগের মাত্রা ও শারীরিক অবস্থা বিবেচনা করে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার সুযোগ তৈরি হয়েছে। 

.ঘাড়, কোমর, হাঁটু বা কাঁধের ব্যথা বারবার ফিরে আসে কেন, সমাধান কী




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »