● ●


হাতকড়া ছাড়া জিয়াউল আহসানের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হাতকড়া ছাড়া জিয়াউল আহসানের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৮: ৩৮

গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করার ঘটনায় জাতীয় সংসদে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা এ বিষয়ে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেন।

বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, অসংখ্য গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত মেজর জিয়াউল হাসান (জিয়াউল আহসান) বর্তমানে কারাগারে আছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার চলমান রয়েছে। গত বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার সময়কার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবিতে তার অঙ্গভঙ্গি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে মনে হচ্ছিল তিনি কোনো আনন্দ ভ্রমণে বের হয়েছেন, আর সঙ্গে থাকা পুলিশ সদস্যদের দেখে মনে হচ্ছিল তারা তাকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন, এ ধরনের একজন অভিযুক্ত ব্যক্তি হাতকড়া পরতে অস্বীকৃতি জানানোয় তাকে হাতকড়া বা ডান্ডাবেড়ি ছাড়াই নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় তারা মর্মাহত হয়েছেন এবং তার মতো ভুক্তভোগী বহু পরিবার চরমভাবে উদ্বিগ্ন ও আতঙ্কিত।

সংসদে বক্তব্যের শেষে তিনি প্রশ্ন তুলে বলেন, সরকার কি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নাকি তার প্রতি কোনো বিশেষ মানবিকতা দেখানো হচ্ছে? ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি এমন অমানবিক আচরণের বিষয়ে তিনি আইনমন্ত্রীর কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »