মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হারতায় ‘ঐতিহ্যবাহী নৌকা বাইচ’ অনুষ্ঠিত
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২২, ৬:১৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

হারতায় ‘ঐতিহ্যবাহী নৌকা বাইচ’ অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ‘লক্ষ্মীপূজা’ উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলার হারতায় ‘ঐতিহ্যবাহী নৌকা বাইচ’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ অক্টোবর) বিকেলে সন্ধ্যা নদীর শাখা কঁচা নদীতে ১৬১তম এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নৌকাবাইচকে কেন্দ্র করে কচা নদীর দুই পাড়ে উজিরপুরসহ আশপাশের উপজেলার লা‌খো মানুষ জড়ো হন।

দক্ষিনাঞ্চলের বৃহত্তম এ নৌকাবাইচে দক্ষিনাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সু-সজ্জিত ছয়টি নৌকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জিতেছেন যথাক্রমে অমল সরকার, সনাতন বিশ্বাস এবং লাজা‌রেস্ট স‌নিয়া ও তাদের দল।

বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় নদীর দুই তীরে দাঁড়িয়ে এবং ট্রলার ও নৌকা নিয়ে বাইচ অনুষ্ঠান উপভোগ করেন লক্ষাধিক মানুষ।

নৌকা বাইচ উপলক্ষে সব শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয় হারতা এলাকা। নৌকা বাইচকে ঘিরে দিনভর হারতার দুই প্রান্তে মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »