শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় যে ৩ অসুস্থতা
প্রকাশ: ১০ আগস্ট, ২০২২, ২:৪৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় যে ৩ অসুস্থতা

শরীরে হৃদযন্ত্রের অবস্থা বাইরে থেকে বোঝা কঠিন। সারা দিনের দৌড়ঝাঁপ, সংসারের কাজ, অফিসের ব্যস্ততা— সবই দিব্যি চলছে। কোথাও গরমিল নেই। হঠাৎই একদিন বুকে চিনচিনে ব্যথা, শ্বাসকষ্ট, বুকে চাপ লাগার মতো সমস্যায় শরীর কাহিল হয়ে পড়ে। হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে। কেন হয় এমন?

চিকিৎসকরা বলছেন, হঠাৎ নয়, হৃদযন্ত্রের কমজোরি হয়ে পড়ার ঘটনা রাতারাতি হয় না। বরং বেশ আগে থেকে সংকেত দিতে থাকে হার্ট। অনেক সময় দৈনন্দিন জীবনযাত্রার ভিড়ে সেই সংকেত সব সময় অনেকেই বুঝে উঠতে পারেন না। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, অত্যধিক মানসিক চাপ এমন কিছু কারণে হৃদযন্ত্র ধীরে ধীরে বিকল হয়ে যেতে থাকে।

তবে শুধু কি অস্বাস্থ্যকর জীবনধারাই হার্ট অ্যাটাকের একমাত্র কারণ? চিকিৎসকরা এ বিষয়ে একমত নন। তাদের মতে, জীবনে কিছু নিয়ম মেনে না চলার ফলে জন্ম নেয় আরও কিছু অসুস্থতা। সেই রোগ থেকেই জন্ম নেয় হার্টের অসুখ। শরীরের যে ৩ সমস্যা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।

উচ্চ রক্তচাপ

হৃদযন্ত্রের সমস্যা জন্ম নিতে পারে উচ্চ রক্তচাপের হাত ধরে। স্বাভাবিক সীমার চেয়ে বেশি রক্তচাপ হৃদযন্ত্রের জন্য প্রাণঘাতী। শরীরের স্বাভাবিক রক্তচাপ ১২০-৮০। রক্তচাপের বেশি হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি করে। উচ্চ রক্তচাপ থাকলে রক্ত পাম্প করার সময় হার্ট এবং ধমনিতে চাপ সৃষ্টি করে। দীর্ঘ দিন এই চাপের ফলে হৃদ‌যন্ত্র ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।

ডায়াবেটিস

রক্তে শর্করার মাত্রা বেশি হলে সাধারণত ওজন কমে যাওয়া, চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। অনেকেরই হয়তো অজানা যে ডায়াবেটিস হলেও দেখা দিতে পারে হৃদরোগ। উচ্চ রক্তচাপের মতো ডায়াবেটিসও হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে।

কোলেস্টেরল

হার্ট ভালো রাখতে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বলেন চিকিৎসকরা। কোলেস্টেরল হৃদযন্ত্রের সমস্যা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে শরীরে যদি খারাপ কোলেস্টেরল ‘এইচডিএল’-এর মাত্রা বেশি থাকে, তা নিয়ন্ত্রণে না রাখলে হার্টের অসুখ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা বেড়ে যায়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »