মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হাসপাতালের বেডে নিলার করুণ আর্তনাদ ‘আমি বাঁচতে চাই’
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২২, ৯:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হাসপাতালের বেডে নিলার করুণ আর্তনাদ ‘আমি বাঁচতে চাই’

 লালমোহন (ভোলা) প্রতিনিধি 

হাসপাতালের বেডে শুয়ে শিশু নিলার করুণ আর্তনাদ ‘আমি বাঁচতে চাই’। তার চোখে কেবলই বেঁচে থাকার স্বপ্ন। স্কুলের সহপাঠীদের সঙ্গে খেলার স্বপ্নও প্রচণ্ড তাড়া করছে শিশু নিলাকে। বাবা-মায়ের সঙ্গেও দুষ্টুমি করার স্বপ্ন তার। বুকভরা বহু স্বপ্ন আজ কেবলই হাসপাতালে বন্দি।

নুসরাত জাহান নিলা সবেমাত্র তৃতীয় শ্রেণিতে পড়ে। লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের জনতা বাজার এলাকার কাজী বাড়ির মাহফুজুর রহমানের মেয়ে নিলা। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি আছে সে।

চিকিৎসা করতে গিয়ে মেয়েটির অসচ্ছল পরিবার ইতোমধ্যে নিঃস্ব হয়ে পড়েছে। এখন চিকিৎসা চালিয়ে নিতে প্রয়োজনীয় অর্থ নেই। তবুও মেয়েকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নিলার বাবা মাহফুজুর রহমান জানান, তার ৩ সন্তানের মধ্যে সবার বড় নিলা। ছোট দুই সন্তান রয়েছে। নিলা স্থানীয় জমাদারহাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। নিলার অনেক দিন যাবত শরীরে ব্যথা ও জ্বর হচ্ছিল। গত ৩ অক্টোবর তার পায়ে প্রচণ্ড ব্যথা করলে তাকে চরফ্যাশন একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে ঢাকা থেকে আসা ডাক্তার পরীক্ষা করে নিলার ব্লাড ক্যান্সারের কথা জানান। খবরটি শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপর ক্লিনিকের সবাই সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠান।

তিনি বলেন, পরে মেয়ের চিকিৎসার জন্য ধানমন্ডিতে একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানের ব্যয় মেটাতে না পেরে মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করাতে হয়েছে নিলাকে। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে নিলা।

নিলার বাবা আরও বলেন, ডাক্তার বলছেন ৩-৪ বছর একটানা চিকিৎসা করলে নিলা সুস্থ হবে। নিলার চিকিৎসার জন্য প্রতিদিন অনেক টাকা ব্যয় হচ্ছে। এসব টাকা জোগার করতে পারছেন না তিনি।

লালমোহনে একটি সিগারেট কোম্পানিতে মাসিক ৭ হাজার টাকা বেতনে চাকরি করতেন মাহফুজুর রহমান। ওই কোম্পানি বর্তমানে না থাকায় তার এখন চাকরিও নেই। তাই একদিকে সংসার চালানোর খরচ, অন্যদিকে ব্লাড ক্যান্সার আক্রান্ত মেয়ে নিলার চিকিৎসা খরচ জোগাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

অর্থ জোগার করতে না পেরে মেয়ের শয্যাপাশে বসে কাঁদছেন বাবা মাহফুজুর রহমান। তাই সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন তিনি। নিলার চিকিৎসার জন্য যদি কেউ এগিয়ে আসে তাহলে হয়তো বেঁচে যাবে নিষ্পাপ ছোট্ট শিশু নিলার প্রাণ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »