মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হিজলায় কৃষি জমি ধ্বংস করছে ২ ডজন অবৈধ ড্রেজার
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হিজলায় কৃষি জমি ধ্বংস করছে ২ ডজন অবৈধ ড্রেজার

হিজলা প্রতিবেদক ॥ হিজলায় কৃষি জমি ধ্বংস করছে দুই ডজনের মত অবৈধ ড্রেজার দিয়ে। অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন কারীরা তোয়াক্কা করছে না প্রশাসন কে। তারা প্রকাশ্যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অবাধে উত্তোলন করছে বালু।
মেমানিয়া ইউনিয়ন ভুমি কর্মকর্তা হুমায়ুন কবির হাওলাদার জানায়, গত ২১ সেপ্টেম্বর দুপুর ১ দিকে উপজেলার মেমানিয়া ইউনিয়নে চিড়াখোলা গ্রামের কাচিকাটা ব্রীজ সংলগ্ন ধানের কৃষি জমিতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে একটি অসাধু চক্র। এই সংবাদ পেয়ে তৎক্ষনিক ঘটনা স্থানে গিয়ে কৃষি জমিতে ড্রেজার দিয়ে বালু কাটার বিষয়টি জানতে চাই। তখন ড্রেজারের মালিক রাজ্জাক সরদার ক্ষিপ্ত হয়। তিনি হুমকি দিয়ে বলেন, আপনাদের প্রশাসনের ক্ষমতা থাকলে ড্রেজার বন্ধ করে দিন। উপজেলার হরিনাথপুর, মেমানিয়া, হিজলা গৌরবদী ইউনিয়নে প্রায় দুই ডজনের অধিক কৃষি জমি বিনষ্ট করে অবৈধ ড্রেজার চলছে। কৃষিজমি ধ্বংস করায় অনেক ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবার জানায়, জনপ্রতিনিধিদের নিরব ভূমিকার কারনে ড্রেজার মালিকরা বেপরোয়া। অবৈধ ড্রেজার বন্ধে জনপ্রতিনিধি কিংবা প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহন করছেন না। মেমানিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন জানায়, রেকর্ডীয় মালিকরা তাদের জমিতে ড্রেজিং করছে। এ বিষয়ে আমাদের কিছু করনীয় নাই। আপনার পারলে ব্যবস্থা নিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন কোথায় অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি নষ্ট করছে আমাদের তথ্য দিন আমরা ব্যবস্থা নিব।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »