শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


হিরো আলম এবার ফাঁসির আসামী!
প্রকাশ: ৩০ জুলাই, ২০২২, ১:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হিরো আলম এবার ফাঁসির আসামী!

স্টাফ রিপোর্টার

এবার ফাঁসির কয়েদি হয়ে আসছেন হিরো আলম। নতুন গান করেছেন তিনি। এই গানে তিনি কয়েদি হিসেবে অভিনয় করেছেন। কয়েদির পোশাকে বৃহস্পতিবার রাতে ফেসবুকে এসে লাইভ করেন হিরো আলম। এদিকে ‘বিকৃত সুরে’ রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত ও লালন সংগীত গাইবেন না বলে সম্প্রতি পুলিশের কাছে মুচলেকা দিয়েছেন হিরো আলম। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর আলোচনা হচ্ছে। ঠিক এই সময়ে ‘আমার জেল হবে না ফাঁসি হবে’ শিরোনামের নতুন একটি গান করছেন। আজ শুক্রবার গানটি মুক্তি দেওয়ার কথা জানিয়ে হিরো আলম বলেন, আমি এই গানে একজন কয়েদির চরিত্রে অভিনয় করেছি। গানটাও আমি নিজে গেয়েছি। আমার মনে হলো একজন কয়েদির বিষয়টি তলে ধরলে কেমন হয়, সে থেকে এই ভাবনা।
বিজ্ঞাপন
হিরো আলম বলেন, দুইদিন ধরে তোলপাড় চলতেছে হিরো আলম নাকি গান গাইবে না। সে কথা ভুল। আমি বলেছি রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত ও লালন সংগীত গাইব না। আমার নিজের লেখা নিজের সুর করা গান তো গাইবো। সে অনুযায়ী আমার নিজের করা একটি গান নিয়ে আসছি। এখানে আমাকে ফাঁসির কয়েদি হিসেবে দেখা যাবে। আজ শুক্রবার গানটি মুক্তি পাবে। সম্প্রতি আশরাফুল আলম হিরো আলমকে তলব করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিয়ে হিরো আলম বলেন, আমাকে ডাকা হয়েছিল কয়েকটা অভিযোগে। আমি রাতের রানি নামের একটা গান করেছিলাম। সে গান নিয়ে আপত্তি ছিল দুইজন মডেলের। এরপর রবীন্দ্রসংগীত নিয়ে অভিযোগ ছিল। আমাকে হারুন স্যার বলেছেন, সুর ছাড়া রবীন্দ্রসংগীত গাওয়া যাবে না। তার মানে আমি রবীন্দ্রসংগীত গাইব না এটা তো না। আমাকে ভালো কনটেন্ট বানাতে বলেছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »