
‘হে মুজিব কন্যা’
মো. রিয়াজ আহসান
তুমি সাহসী, তুমি দৃঢ়চেতা
তুমি বাঙালি জাতির অবিসংবাদী নেতা।
তুমি সফল, তুমি বিজয়ী বীর
তুমি বিশ্বনেতা, নও শুধু বাঙালির।
তুমি দরদি, তুমি ‘মাদার অব হিউম্যানিটি’
তোমার হাতেই নিরাপদ এই বাংলার মাটি।
তুমি ধর্মভীরু, নও তুমি ধর্মান্ধ
এনেছ সম্প্রীতি, নেই ধর্মীয় কোনো দ্বন্দ্ব।
তুমি দুর্বার, তুমি দুঃসাহসী
তোমার সঠিক নেতৃত্বে মুগ্ধ বিশ্ববাসী।
তুমি আস্থার প্রতীক, তুমিই ভরসা
জাতিকে দিয়েছ নতুন পথের দিশা।
জয়ের বন্দরে যেতে উড়িয়েছ পাল
নেই ভয়, তরণীর ধরেছ যে হাল।
হে নাবিক, চলো চলো শেষ হয়েছে রাত্রি
সাথে আছে, জেগে আছে ষোলো কোটি যাত্রি।
কেটে যাবে, মুছে যাবে সব ঝড়-বন্যা
জয় হবে মহাকাল, হে মুজিব কন্যা।
৫ অক্টোবর ২০২২।