বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


১০ কোটি টাকায় মেসির গায়ের সেই ‘বিস্ত’ কেনার প্রস্তাব
প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

১০ কোটি টাকায় মেসির গায়ের সেই ‘বিস্ত’ কেনার প্রস্তাব

 স্পোর্টস ডেস্ক 

চ্যাম্পিয়ন দলের হয়ে শিরোপা হাতে নেওয়ার আগে লিওনেল মেসিকে কালো আলখাল্লা পরিয়ে দেন কাতারের আমির তামিম বিন হামাদ। কাতার সংস্কৃতিকে সাধারণত এ পোশাক পরেন মন্ত্রী পর্যায়ের ব্যক্তিরা।

বিশ্বকাপ জেতায় মেসিকে সম্মানের প্রতীক হিসেবে এমন পোশাক পরানো হয়।

কাতারি ভাষায় এ পোশাকের নাম ‘বিস্ত’। দেশটিতে মূলত গুরুত্বপূর্ণ এবং ভিআইপিরা এ পোশাক পরে থাকেন। মেসির সেই বিস্ত কিনতে ১০ কোটি টাকা প্রস্তাব দিয়েছেন ওমানের একজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা।

আহমেদ আল-বারওয়ানি নামের ওই ব্যক্তি ওমানের শুরা কাউন্সিলের একজন সদস্য। নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি লেখেন, আমার বন্ধু মেসি, ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ জেতায় আমি ওমান সালতানাত থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরও লেখেন, আপনাকে আরব বিস্ত পরিয়ে কাতারের আমির তামিম আমাকে মুগ্ধ করেছেন। এই বিস্ত উদারতা ও প্রজ্ঞার প্রতীক। আমি ওই বিস্তের বিনিময়ে আপনাকে ১০ লাখ ডলার বা প্রায় ১০ কোটি ২৮ লাখ ৪২ হাজার টাকা অফার করছি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »