সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


১১ পুলিশ সদস্যসহ বরিশালে আরো ৬৪ জনের করোনা শনাক্ত
প্রকাশ: ৫ জুন, ২০২০, ১২:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

১১ পুলিশ সদস্যসহ বরিশালে আরো ৬৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালে গত ২৪ ঘণ্টায় এক চিকিৎসক, পুলিশ সদস্যসহ নতুন করে ৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩২ জনে।বৃস্পতিবার শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের পরীক্ষার রিপোর্টে ওই পরিমাণের মানুষের শরীরে করোনাভাইরাস পজিটিভ আসে। শুক্রবার রাত সাড়ে ১২টায় জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য জনানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক, তিনজন নার্স ও একজন স্টাফ রয়েছে। এছাড়া হাসপাতালের নার্স পরিবারের দুজন সদস্য রয়েছেন। মেট্রোপলিটন পুলিশের ১১ জন সদস্য এবং পুলিশ পরিবারের দুজন করোনা আক্রান্ত হয়েছেন। নগরীর সাগরদী, রুপাতলি, কাউনিয়া ও বাংলাবাজার এলাকায় পাঁচজন করে মোট ২০ জন।
আমানতগঞ্জ, আলেকান্দা ও আমতলার মোড় এলাকায় দুজন করে ছয়জন, চৌমাথা, এমবি স্কুল মোড়, ধান গবেষণা মোড়, কলেজ রোড, বগুড়া রোড, ফকির বাড়ি, কমিশনার অফিস, কাঠপট্টি রোড, বিআইপি রোড, মুসলিম গোরস্থান রোড, কাশিপুর, ১০এপিবিএন, ল কলেজ রোড এলাকায় একজন করে মোট ১৩ জন আক্রান্ত রয়েছে।এছাড়া জেলার সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকায় একজন, দিনারের পুল এলাকায় একজন, উজিরপুর উপজেলার দুজন এবং গৌরনদী উপজেলার একজন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বয়স ১২ থেকে ৬২ বছরের মধ্যে।
বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫০ জন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের বাড়ি ও অবস্থানস্থল লকডাউন করা হয়েছে। এছাড়া তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে।
পাশাপাশি তারা কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »