মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১৩ দিনেও খোঁজ মিলেনি ব্যবসায়ীর
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২২, ৩:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

১৩ দিনেও খোঁজ মিলেনি ব্যবসায়ীর

মেহেন্দীগঞ্জ প্রতিনিধি :

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের নান্নু তালুকদার (৬১) নামের কাপড় ব্যবসায়ী এক ব্যক্তি জাল (স্থানীয় ভাষায় ঝাঁকি জাল) নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের ১৩ দিনেও খোঁজ মিলেনি ৬১ বছরের ওই ব্যক্তির।

গত ১০ অক্টোবর (সোমবার) বাড়ির পাশের নদীতে বেলা ১১টায় ঝাকি জাল নিয়ে মাছ ধরতে যান নান্নু তালুকদার (৬১)। এরপর সারাদিন বাড়ি না ফিরলে সন্ধায় তার পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। নিখোঁজ ব্যক্তি চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামের আঃ রব তালুকদারের বড় ছেলে।

নিখোঁজ নান্নু তালুকদারের ছোট ছেলে রুবেল তালুকদার জানান, বাবা সোমবার (১০ অক্টোবর) বাড়ীর পাশে ঝাকি জাল দিয়ে নদীতে মাছ ধরতে যায়। বিকেল গড়িয়ে সন্ধা হলেও বাড়ীতে না ফেরায় আমরা এবং এলাকাবাসী তার সন্ধানে আত্নীয়-স্বজনদের বাড়ি, পার্শ্ববর্তী সকল থানা, কালা বদর, মাশকাটা ও ইলিশা নদীতে বিভিন্নভাবে খোঁজ করি। দীর্ঘ ১৩দিন অতিবাহিত হয়ে গেলেও আমার বাবার কোন সন্ধান মিলছে না। তিনি আরও বলেন, আমরা মেহেন্দীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। ডায়েরি নং-৭৯৩

এই বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব শফিকুল ইসলাম বলেন, নিখোঁজ ব্যক্তির ছেলে রুবেল তালুকদার থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্তে থানার উপ-পরিদর্শক (এসআই) জনাব রিয়াজ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। জনাব রিয়াজ হোসেন বলেন, তাকে খুঁজে বের করতে পুলিশের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে।

নিখোঁজ নান্নু তালুকদারের পরিবারে স্ত্রীসহ দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে। তার সন্তানরা যেকোনো মূল্যে তাদের বাবার সন্ধান চান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »