শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


১৫৬ ফাকা আসন রেখে ববিতে পুনরায় ৭ম মেধা তালিকা প্রকাশ
প্রকাশ: ১০ জানুয়ারি, ২০২৩, ১:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

১৫৬ ফাকা আসন রেখে ববিতে পুনরায় ৭ম মেধা তালিকা প্রকাশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তির পুনরায় সপ্তম মেধা তালিকা প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধা তালিকা প্রকাশ করা হয়।

সপ্তম মেধাতালিকায় ববিতে ১৪৯০ আসনের বিপরীতে আসন খালি রয়েছে ১৫৬টি। ভর্তি কমিটির আহ্বায়ক ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল এ তথ্য জানিয়েছেন।

সপ্তম মেধাতালিকার প্রাথমিক ভর্তি ও ফি প্রদান করতে হবে ৯ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট এর মধ্যে এবং মূল কাগজপত্র জমা দিতে হবে ১০তারিখ সকাল ৯.০০ টা হতে ১১ তারিখ সন্ধ্যা ৬:০০ টার মধ্যে।

এর আগে ২৪ ডিসেম্বর সপ্তম মেধাতালিকা থেকে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধের সিদ্ধান্ত নেয় গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন শিক্ষার্থীরা। রিটের শুনানি শেষে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আদালতের রুল জারির প্রেক্ষিতে জরুরি বৈঠকে বসে গুচ্ছ কমিটি। সভায় পুনরায় সপ্তম মেধাতালিকা প্রকাশসহ বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিধান্ত অনুযায়ী মাইগ্রেশন চালু রেখে পুনরায় সপ্তম মেধাতালিকা প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »