শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন,কুয়াকাটায় আনন্দ মিছিল
প্রকাশ: ২৩ জুন, ২০২২, ৮:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন,কুয়াকাটায় আনন্দ মিছিল

মো. জহিরুল ইসলাম,কুয়াকাটাঃ
আসছে ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধনকে সামনে রেখে দেশের সফল রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছেন কুয়াকাটা পৌরসভা ও পর্যটন ব্যবসার সাথে জড়িত বিভিন্ন সংগঠন।
বুধবার (২২ জুন ) সকাল ১০ টায় কুয়াকাটা পৌরসভা কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয় পৌর মেয়র আনোয়ার হাওলাদারের নেতৃত্বে।

মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কুয়াকাটা পৌরসভা কার্যালয় এসে পথসভায় পরিনত হয় এবং মিষ্টি বিতরনের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি শাহ আলম হাওলাদার,কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব আকন,কুয়াকাটা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা ভূইয়া মার্কেট সভাপতি নিজাম হাওলাদার, কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্যানেল মেয়র শহীদ দেওয়ান, সাধারণ সম্পাদক মিলন পহলান, পৌর কাউন্সিলর মজিবুর রহমান, মনীর শরীফ,টোয়াক সাধারণ সম্পাদক কে এম জহির, ট্যুর গাইড সভাপতি কে এম বাচ্চু, কুয়াকাটা খাবার হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক কলিম মাহামুদ সহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ‘স্বপ্ন আর বাস্তবতার মাঝে দুরত্ব মাত্র কয়েকটা দিন। ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী ১৮ কোটি মানুষের স্বপ্ন পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দেশি-বিদেশী সকল ষড়যন্ত্রের জবাব এই পদ্মা সেতু… কুয়াকাটার সব জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি আরো বলেন, পদ্মা সেতুর উদ্বোধনে সব থেকে বড় সুফল আমরা কুয়াকাটার মানুষ ভোগ করবো। এর ফলে কুয়াকাটায় পর্যটন শিল্পে অপার সম্ভবনা তৈরী হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »