সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২৬ ভাগ প্রাথমিক স্কুলে নেই টয়লেট, ১১ ভাগে নেই পানির ব্যবস্থা
প্রকাশ: ৪ আগস্ট, ২০২২, ১০:০৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

২৬ ভাগ প্রাথমিক স্কুলে নেই টয়লেট, ১১ ভাগে নেই পানির ব্যবস্থা

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ব্যবহার উপযোগী ওয়াশ ব্লক আছে ৩৬ দশমিক ৩৫ শতাংশ বিদ্যালয়ে। এখনও ২৬ শতাংশ বিদ্যালয়ে নেই ব্যবহার উপযোগী টয়লেট। শতকরা ৯ ভাগের বেশি বিদ্যালয়ে ওয়াশ ব্লক বা টয়লেট কিছুই নেই। ১১ দশমিক শূন্য ৭ ভাগ স্কুলে ব্যবহার উপযোগী নলকূপ বা পানির উৎস নেই।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উত্থাপিত সরকারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। গত ২ মার্চ সংসদীয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সারাদেশ থেকে এই তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়। সংসদীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের অভিযোগ, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা না থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। তাই দেশের সব উপজেলায় প্রাথমিকের শিশুদের জন্য নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা সম্ভব হয়েছে কিনা, তা জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে প্রতিবেদন সংগ্রহের পরামর্শ দেয় কমিটি।

এ পরিপ্রেক্ষিতে তথ্য সংগ্রহের উদ্যোগ নেয় মন্ত্রণালয়। এতে এ পর্যন্ত ৫৪টি জেলার তথ্য পাওয়া গেছে। এ তথ্য বিশ্নেষণে দেখা যায়, ৫৪ জেলার ৫৪ হাজার ৫১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবহার উপযোগী ওয়াশ ব্লক আছে ১৯ হাজার ৮১৬টিতে। ব্যবহার উপযোগী টয়লেট আছে ৩৯ হাজার ৯৬৮টিতে। ৪ হাজার ৯৫১টিতে ওয়াশ ব্লক বা টয়লেট কিছুই নেই। নলকূপ বা পানির উৎস নেই ৬ হাজার ৩৭টিতে। সাবান বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রয়েছে ৫৪ হাজার ২৭টিতে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত উপায়ে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে ৫১ হাজার ৬২০টি স্কুলে।

এদিকে চলতি বছরের মে মাসে জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অর্ধেকের বেশি প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ভাষ্য অনুযায়ী, স্যানিটেশন ব্যবস্থা বলতে মানব দেহের বর্জ্য নিরাপদ নিস্কাশনের যথাযথ ব্যবস্থা এবং সুবিধার উপস্থিতিকে বোঝায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মৌলিক স্যানিটেশন ব্যবস্থার অনুপস্থিতি শিশুর নানা স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে উঠতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে পয়ঃনিষ্কাশন ও মৌলিক পরিচ্ছন্নতার ব্যবস্থা থাকা জরুরি। প্রাথমিক বিদ্যালয়গুলোয় মৌলিক এসব সুবিধা না থাকায় শিক্ষার্থীদের দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা খুবই দুর্বল থেকে যাচ্ছে। তারা বিভিন্ন ধরনের সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »