শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


৩ লাখ টাকা দিয়েও চাকরি পেলেন না
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

৩ লাখ টাকা দিয়েও চাকরি পেলেন না

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা :

‘আমার কাছ থেকে ৩ লাখ টাকা নিয়েও আমাকে নিয়োগ দিলেন না। অন্য এক প্রার্থীর কাছ থেকে অধিক টাকা নিয়ে তাকেই নিয়োগ দিয়েছেন।’ মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী মোহাম্মদ কামালউদ্দীন।

শনিবার সকাল ১১টার দিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ডুমরিয়া নেছারিয়া বালিকা আলিম মাদরাসায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধনে এমন বক্তব্য দেন তিনি।

প্রায় দু’শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাদরাসার সদস্য মোহাম্মদ আবুল কালাম বেপারী, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ আলম ফকির, মোহাম্মদ জলিল বেপারী, নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী (নৈশ প্রহরী) পদে মোহাম্মদ কামালউদ্দীন, স্থানীয় কাইয়ুম বালি, নুরুল ইসলাম প্রমুখ।

বক্তারা এ সময় মাদরাসার অধ্যক্ষ এ কে এম ফজলুল হক ও সভাপতি মোহাম্মদ মোস্তফা কামালের বিরুদ্ধে তাদের মনোনীত প্রার্থীর কাছ থেকে ৫-৭ লাখ টাকার বিনিময়ে অযোগ্য লোক নিয়োগ দেয়ার অভিযোগ করেন।

সদস্য মোহাম্মদ আবুল কালাম বেপারী বলেন, গত ২৬ আগস্ট একজন নৈশ প্রহরী, একজন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম-হিসাব পদে পিরোজপুর ফাজিল মাদরাসায় লোক দেখানো সাক্ষাৎকার গ্রহণ করে প্রার্থী নির্বাচন করেন। নির্বাচিতদের নিয়োগ প্রদানের জন্য গভর্নিং বডির সদস্যদের অনুমোদন প্রয়োজন। অবৈধ নিয়োগ বৈধ করার লক্ষ্যে অধ্যক্ষ নিয়োগ কমিটির সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে ভুল বুঝিয়ে রেজুলেশন বইতে স্বাক্ষরের জন্য হুমকি প্রদান করেন। আমাকেও হুমকি দিয়ে স্বাক্ষর নেয়ার জন্য চাপ সৃষ্টি করলে শুক্রবার নাজিরপুর থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়রি করি।

এ সময় তারা ওই নিয়োগ স্থগিত করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের দাবি জানান।

অধ্যক্ষ এ কে এম ফজলুল হক জানান, আমি বৈধ ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। তবে নিয়োগ বোর্ডের যেসব সদস্য উপস্থিত ছিলেন না তাদের রেজুলেশনে স্বাক্ষর দেয়ার জন্য আমি তাদের অনুরোধ করেছি।

মাদরাসার সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, নিয়োগ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকেই নিয়োগ দেয়া হয়েছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »