শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


৫০ হাজার রুপি জামানতে জামিন পেলেন জ্যাকুলিন
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৯:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৫০ হাজার রুপি জামানতে জামিন পেলেন জ্যাকুলিন

বিনোদন ডেস্ক |
প্রতারক সুকেশ চন্দ শেখরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে এখন ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) নজরদারিতে অনেভিত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সুকেশের ২০০ কোটি রুপির আর্থিক প্রতারণার মামলায় ভালোই ফেঁসেছেন এই বলিউড অভিনেত্রী।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ডাক পড়েছিল ৩৭ বছর বয়সী অভিনেত্রীর। এদিন জামিনের আবেদন করে জামিন পেয়েছেন জ্যাকুলিন।

জামিনের জন্য ৫০ হাজার রুপি জামানত রাখতে হয়েছে জ্যাকুলিনকে। পরের শুনানি হওয়ার কথা ২২ অক্টোবর। সোমবার জামিন না হলে লম্বা সময়ের জন্য জেলে থাকতে হতো অভিনেত্রীকে। কারণ সামনেই ভারতে ধর্মীয় উৎসবের মৌসুম।

গেলো সপ্তাহেই দিল্লি পুলিশের ইকোনমিকস অফেন্সেস উইংয়ের দীর্ঘ জেরার মুখে পড়তে হয় জ্যাকুলিনকে। ইডি কার্যালয়েও গিয়েছেন কয়েকবার।

ইডি চার্জশিটে জানিয়েছে, সব জেনেই সুকেশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন জ্যাকুলিন। বলিউডের কয়েকজন সহকর্মী তাকে সুকেশ সম্পর্কে সাবধান করলেও তিনি কান দেননি। ডিজাইনার লিপাক্সিকে সুকেশ প্রচুর অর্থ দিয়েছিলেন অভিনেত্রীর জন্য এক্সক্লুসিভ পোশাক বানাতে। চেন্নাইসহ ভারতের অনেক শহরের বড় বড় হোটেলে জ্যাকুলিন দেখা করেছিলেন সুকেশের সঙ্গে। তদন্ত কর্মকর্তাদের কাছে এসব স্বীকার করে নিয়েছেন জ্যাকুলিন।

ইডির দাবি, জ্যাকুলিনের পরিবারও সুকেশের কাছ থেকে সাহায্য নিয়েছে। জ্যাকুলিনের অনুরোধে এক লাখ ৭২ হাজার ৯১৩ ডলার সুকেশ পাঠিয়েছিলেন অভিনেত্রীর বোনের অ্যাকাউন্টে। অস্ট্রেলিয়ায় থাকা জ্যাকুলিনের ভাইকে পাঠানো হয়েছে ২৬ হাজার ৪৭০ অস্ট্রেলিয়ান ডলার। বাহরাইনে অবস্থিত অভিনেত্রীর মা-বাবাকে সুকেশ কিনে দিয়েছেন দুটি বিলাসবহুল গাড়ি।

ইডির দেওয়া তথ্য মতে, ওই কয়েক মাসে সাত কোটি রুপি মূল্যের উপহার ও অর্থ নিয়েছিলেন জ্যাকুলিন। অভিনেত্রীর অনুরোধে এক লেখককে ১৫ লাখ রুপি দেন সুকেশ।

ইডি বলছে, ‘জ্যাকুলিন ইচ্ছাকৃতভাবেই সুকেশের অপরাধগুলো পাশ কাটিয়ে একাধিক আর্থিক বিনিময় করে গেছেন। এই সম্পর্ক থেকে শুধু তিনিই নন, আর্থিক সুবিধা নিয়েছে তার পরিবারও। অর্থের লোভে যে মানুষটার সঙ্গে সম্পর্কে আছেন তার অপরাধী মনোভাব কোনো গুরুত্বই পায়নি অভিনেত্রীর কাছে। ’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »