মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৫ পদে ১ কর্মকর্তা!
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২২, ৬:২১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

৫ পদে ১ কর্মকর্তা!

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী ও তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক পদসহ পাঁচটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করছেন একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দীর্ঘদিন ধরে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তালতলী সহকারী কমিশনার (ভূমি) না থাকায় দাপ্তরিক কাজসহ দৈনন্দিন কাজে দেখা দিয়েছে ধীরগতি এবং মুখ থুবড়ে পড়ছে নির্বাহী আদালতের বিচারসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ।

জানা গেছে, গত ২ আগস্ট বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আবদুল্লা বিন রশিদ পদোন্নতি পেয়ে বদলি হয়ে অন্যত্র চলে গেলে তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানভীর আমতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর পূর্বে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম ২০২২ সালের ৩০ জুন বদলি হলেও এখন পর্যন্ত সহকারী কশিনার (ভূমি) পদে কাউকে পদায়ন করা হয়নি।

অপরদিকে তালতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল ২০২১ সালের ২৯ নভেম্বর অন্যত্র বদলি হয়ে গেলে এখন পর্যন্ত সেখানে সহকারী কমিশনার (ভূমি) পদায়ন করা হয়নি। সে দায়িত্বও পালন করছেন তিনি।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানভীর দুই উপজেলার পাঁচটি পদের দায়িত্ব পালনের কথা স্বীকার করে বলেন, ‘পাঁচটি পদের দায়িত্ব পালন করতে গিয়ে কোনোটিই সঠিকভাবে পালন করা যায় না। তালতলী উপজেলা থেকে আমতলী উপজেলার দূরত্ব ৩৫ কিলোমিটার। তার পরও সড়কপথে যোগাযোগব্যবস্থা ভালো নয়। আসা-যাওয়াসহ দায়িত্ব পালন করা আমার জন্য অনেক কঠিন হয়ে পড়েছে। ’

বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহম্মেদ বলেন, ‘আমতলী ও তালতলী উপজেলার শূন্য পদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি এ সকল শূন্য পদে দ্রুত কর্মকর্তা পদায়ন করা হবে। ’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »