শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


৬৫ বছরের শিউলীকে বিয়ে করলেন ৮৫ বছরের মোকছেদ
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২২, ৭:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৬৫ বছরের শিউলীকে বিয়ে করলেন ৮৫ বছরের মোকছেদ

প্রতিনিধি

বর মোকছেদ আলী খানের বয়স ৮৫ বছর। অন্যদিকে কনে ৬৫ বছরের শিউলী বেগম। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের পূর্ব ইন্দ্রপাশা গ্রামে তাদের বিয়ে হয়। তাদের বিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

জানা গেছে, প্রবীণ এই দম্পতির বাড়ি মঠবাড়ি ইউনিয়নের পূর্ব ইন্দ্রপাশা গ্রামে। এলাকাতেই মোকছেদ আলীর ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। থাকেন দোকানের পেছনে একটি কক্ষে। স্ত্রী মারা যাওয়ার পর সন্তানরা তাদের পরিবার ও কর্মজীবন নিয়ে ব্যস্ত। তাকে দেখাশোনা করার কেউ নেই। এ কারণে ৮৫ বছর বয়সে নতুন করে তিনি বিয়ের সিদ্ধান্ত নেন।

অন্যদিকে কনে শিউলী বেগমের স্বামীও মারা গেছে কয়েক বছর আগে। তাকেও সঙ্গ দেওয়ার কেউ নেই। শিউলী জানান, স্বামী নেই। একটা ঢাল তো ধরা লাগে। থাকার জন্যও তো একটা জায়গা দরকার। এজন্য বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

মঠবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম জানান, তাদের সম্মতিতে এলাকার লোকজন মিলে কাজি এনে ১০ হাজার টাকা দেনমোহরে বিয়ে রেজিস্ট্রি করে দেওয়া হয়।

মঠবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল হাওলাদার জানান, তাদের দু’জনেরই দেখাশোনা করার কেউ নেই। তাদের বিয়ের কথা শুনে এলাকায় গিয়ে স্থানীয় মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে। তারা দুজনই বৃদ্ধ । তারা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারেন এই প্রার্থনাও করেন তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »