শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


৭ দফা দাবি আদায়ে সরকারি কর্মচারীদের মানববন্ধন
প্রকাশ: ১ অক্টোবর, ২০২২, ৪:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৭ দফা দাবি আদায়ে সরকারি কর্মচারীদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার ।। পেকমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়ন, ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতাসহ সাত দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন সরকারি কর্মচারীরা। নগরীর অশ্বিনী কুমার হলের সমানে শনিবার বেলা ১১টায় সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বরিশাল বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের বিভাগীয় সমন্বয়ক গোলাম কাদের তানুর সভাপতিত্বে ও সদস্য শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জসিম উদ্দিন হাওলাদার, সাব্বির হোসেন, এসএম হেদায়েতুন্নবী জাকির, মজিবুর রহমান, জহিরুল হক সালাম, আবদুল লতিফ প্রমুখ।বক্তারা বলেন, দেশে নিত্যপণ্যসহ জীবনযাত্রার ব্যয় বাড়লেও সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়নি। তাই পেকমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়ন, অন্তর্বর্তীকালীন কর্মচারীদের ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা দিতে হবে। বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী, ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণসহ পেকমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। সচিবালয়ের মতো সব সরকারি দপ্তর, অধিদপ্তরের পদ ও নাম পরিবর্তনসহ ১০ম গ্রেডে উন্নিত করে অভিন্ন নিয়োগ বিধি চালু করতে হবে। টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহালসহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল, বিদ্যমান গ্র্যাচুইটি হার ৯০ শতাংশের পরিবর্তে শতভাগ নির্ধারণ করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়নসহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি ২০১৯-এর ভিত্তিতে ১০ম গ্রেডে উন্নীত করতে হবে। আউটসোর্সিং পদ্ধতি বাতিল করে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ব্লক পোস্টের কর্মচারীসহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা ৫ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে সব ভাতা পুনর্নির্ধারণ করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ ও অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণের দাবি জানান বক্তারা। মানববন্ধনে বরিশালের ১৫টি দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »