
স্টাফরিপোর্টারঃ
বরিশালে ৭ দিন ব্যাপি গবাদী পশু পালনের উপর অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্সের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত। বরিশাল সদর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে চরবাড়ীয়ায় এসআর সমাজ কল্যান সংস্থার কার্যালয়ে ৪ ডিসেম্বর বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মুহা. শোয়েব ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবার্হী অফিসার মোঃ মোশারেফ হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান
এ্যাড. মাহবুবর রহমান মধু, মহিলা ভাইস চেহারম্যান, রেহান ইয়াসমিন, বরিশাল সদর যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সেরনিয়াবাত, মৎস্য ও প্রানী সম্পদ বরিশাল সদর ভেনেরেনিনারী সার্জন ইব্রাহিম খলিল, মুক্তিযোদ্ধা কমান্ডার,আব্দুর রব, আঃ মান্নান প্রমুখ।
কেডিট সুপার ভাইজার যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল সদর উপজেলার স্বপ্ন কুমার ব্যাপরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় প্রশিক্ষক হিসাবে হাসান সিকদার উপস্থিত ছিলেন।