শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


৮০ বছর ধরে জনশূন্য বাংলাদেশের একটি গ্রাম
প্রকাশ: ২৫ জুলাই, ২০২১, ৯:১৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

৮০ বছর ধরে জনশূন্য বাংলাদেশের একটি গ্রাম

 কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :

৮০ বছর ধরে জনশূন্য একটি গ্রাম। হয়তো পাঠক ভাববেন ইউরোপ-আমেরিকার কোনো গ্রাম হবে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এটা অসম্ভব।

যে দেশে প্রতি বর্গ কিলোমিটারে ১২৬৫ জনের বেশি মানুষ বাস করে, সেখানে এমন গ্রাম থাকতে পারে?

কিন্তু এমন ভাবনাকে অবাক করে দিতে পারে যে তথ্য, ঝিনাইদহের মঙ্গলপুর নামের গ্রামটি এমনই জনশূন্য।

গ্রামে মসজিদ, ঈদগাহ, পুকুরসহ বাড়ি-ঘর সবই আছে; শুধু মানুষ নেই। এমন অদ্ভূত গ্রামটি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নে অবস্থিত।

কেন ওই গ্রামে মানুষ থাকে না তা জানতে পেছনের ইতিহাস ঘাটতে হবে।

আশপাশের গ্রামের প্রবীণরা জানিয়েছেন, বহু বছর আগে মহামারি কলেরায় ওই গ্রামের অনেক মানুষ প্রাণ হারান। মহামারি থেকে বাঁচতে গ্রামের মানুষেরা অন্যত্র চলে যান। তখন থেকেই গ্রামটি জনশূন্য হয়ে পড়ে।

স্থানীয়রা জানিয়েছেন, দিনের বেলায় প্রয়োজনে সেই গ্রামে গেলেও বিকালের আগেই ফিরে আসেন। ভূতের ভয়ে সেখানে কেউ রাত্রিযাপন করেন না।

অথচ একটা সময় লোকে-লোকারণ্য ছিল গ্রামটি। ইতিহাস বলছে, এক সময় মঙ্গলপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল। সেই গ্রামের জমিদারের নাম ছিল মঙ্গল পাঠান। তার নামেই গ্রামের নাম। মঙ্গল পাঠান ছিলেন প্রতাপশালী। গ্রামে তিন একর জমি নিয়ে বিশাল এক বাড়ি ছিল জমিদার মঙ্গলের। মঙ্গল পাঠান একসময় মারা গেলে তার জমিদারিত্ব হারিয়ে যায়। তার সমাধি এখনো আছে মঙ্গলপুর গ্রামে। তবে সেই বাড়ি ধ্বসস্তূপে পরিণত। বাড়ির চারিদিকে করা ৩০-৪০ ইঞ্চি চওড়া মাটির প্রাচীরেরও অস্তিত্ব নেই। তবে তার সমাধি এখনো জমিদারিত্বের প্রভাব প্রতিপত্তির চিহ্ন বহন করছে।

ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণ
ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণ

সম্প্রতি জনশূন্য মঙ্গলপুরে বসতি স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে সরকার। মুজিববর্ষের উপহার হিসেবে গ্রামটিতে ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে। যে কারণে মানুষের আনাগোনাও বেড়েছে।

মঙ্গলপুরের কমিউনিটি ক্লিনিক
মঙ্গলপুরের কমিউনিটি ক্লিনিক

সরকারি প্রকল্পের উদ্যোগে শিগগিরই ৮০ বছরের অমঙ্গল কাটিয়ে ফের লোকে লোকারণ্য হবে মঙ্গলপুর গ্রাম।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »