সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৮ বিয়ের পর জানা গেল এইডসে আক্রান্ত নারী, বিপাকে স্বামীরা
প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

৮ বিয়ের পর জানা গেল এইডসে আক্রান্ত নারী, বিপাকে স্বামীরা
বিয়ে করে সংসার করতেন ১০ থেকে ১৫ দিন। এরপর অর্থকড়ি নিয়ে উধাও হয়ে যেতেন। বিয়ের মাধ্যমে চার বছর ধরে এভাবেই প্রতারণা করে আসছিলেন এক নারী। এই চার বছরে বিয়ে করেন আটবার। তবে প্রতারণের অভিযোগে গ্রেপ্তারের পর জানা গেছে ওই নারী মরণব্যাধি এইডসে আক্রান্ত।

ওই নারী কতদিন ধরে এইচআইভি ভাইরাস শরীরে বয়ে বেড়াচ্ছেন তা নিশ্চিত নয়। তবে তার সাবেক আট স্বামীকে খুঁজছে পুলিশ। সুস্থতা নিশ্চিত করতে তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করাতে বলা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবে। ৩০ বছর বয়সী ওই নারী দুই সন্তানের জননী।

ভারতীয় পুলিশ জানিয়েছে, বিয়ের মাধ্যমে ওই নারী প্রতারণার ব্যবসা করছেন চার বছর ধরে। এ কাজে তার আরও তিন সহযোগী ছিলেন। পুলিশ তাদেরও গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছেন তারা।

প্রতারণার ব্যাপারে পুলিশকে এইডস আক্রান্ত নারী জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রে পণের মামলার হুমকিতেই কাজ হয়ে যেত। তবে তাতে সুবিধা না হলে শ্বশুরবাড়ির লোকদের অচেতন করে অর্থ-স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যেতেন।

চার বছর আগে ওই নারীর স্বামী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকেই তিনি এই কাজে নেমে পড়েন বলে জানিয়েছে পুলিশ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »