শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


৯০ বছরের বৃদ্ধাকে বৌ সাজিয়ে যৌতুক মামলা!
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২২, ৮:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৯০ বছরের বৃদ্ধাকে বৌ সাজিয়ে যৌতুক মামলা!

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা ১৮ আগস্ট ২০২২, ১৯:১১

পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবলীগ নেতা রেদোয়ান গোলদারকে (৩৮) ৯০ বছরের জুলেখা খাতুন নামের বৃদ্ধার আইডি কার্ডে সোমাইয়া আক্তারের (৩৪) নাম ব্যবহার করে ভুয়া কাবিনমানার মাধ্যমে যৌতুকের মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলেনে এ অভিযোগ আনা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, পৌর আ’লীগের সহ-সভাপতি ফিরোজ হোসেন লিটন, উপজেলা সেম্বচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ ভুত্তভুগি স্বজনরা।

লিখিত বক্তব্যে রেদোয়ান বলেন, স্থানীয় প্রতিপক্ষরা রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে অচেনা অজানা এক ৯০ বছরের জুলেখা খাতুন নামের বৃদ্ধার আইডি কার্ডের নাম্বার ব্যবহার করে সোমাইয়া আক্তারের নাম বসিয়ে যৌতুকের সাজানো মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে রেদোয়ানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওই গ্রেফতারি পরোয়ানা নিয়ে মঠবাড়িয়া থানা পুলিশ গত ২৩ জুলাই গভীর রাতে রেদোয়ান গোলদারের তুষখালীর ছোট মাছুয়া বসতবাড়িতে থানার এসআই আবুল বাসার ও এসআই নুরুজ্জামানের নেতৃত্বে ১০ জনের একটি পুলিশ সদস্যের দল গ্রেফতারের জন্য যায়। এ সময় রেদোয়ান গোলদার বাড়িতে না থাকলেও পুলিশ দরজা, জানালা ভাঙার চেষ্টা করে। পরে বিধবা মা দরজা খুলে দিলে আলমারি, ওয়ারড্রোয়ার ও মালামাল তছনছ করে এবং একটি কমলা রঙের সাইড ব্যাগ নিয়ে যায়। যার ভেতরে তার মরহুম বাবার মূল্যবান কাগজপত্র ছিল বলে সংবাদ সম্মেলনে দাবি করেন।

রেদওয়ান গত ৪ আগস্ট সংশ্লিষ্ঠ আদালতে জামিনের আবেদন করেন এবং সোমাইয়া নামের কারো সাথে বিয়ে হয়নি এছাড়া ওই কাবিননামার কাগজপত্র বানোয়াট বলে বিজ্ঞ আদালতে দাখিল করলে আদালত তার জামিন মঞ্জুর করে।

পুলিশি হয়রানি, আলমারি, ওয়ারড্রোবের মালামাল তছনছ এবং ব্যাগ নেয়ার বিষয়টি মিথ্যা বানোয়াট দাবি করে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুল ইসলাম বলেন, আদালতের গ্রেফতারি পরোয়ানার আদেশ পেয়ে পুলিশ রেদোয়ানকে গ্রেফতার করতে অভিযান চালায়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »