মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৯০ হাজার টাকা পেয়েও ফিরিয়ে দিলেন দরিদ্র মানিক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২২, ২:২৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

৯০ হাজার টাকা পেয়েও ফিরিয়ে দিলেন দরিদ্র মানিক

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরের ৬ নম্বর ওয়ার্ডের শিশু পার্ক কলোনির বাসিন্দা মানিক বিশ্বাসের বয়স এখন ৭৩ বছর। চোখে তেমন ভাল দেখেন না। বয়সের ভারে কাবু হয়ে পড়লেও মানিক বিশ্বাসের সততা এখনো সমুজ্জ্বল। বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর রূপালী ব্যাংকের বাজার রোড শাখায় চেকের মাধ্যমে ১০ হাজার টাকা তুলতে যান মানিক বিশ্বাস। এ জন্য ব্যাংকের ক্যাশ অফিসার জাকিয়া পারভিনের কাছে দেন ১০ হাজার টাকার চেক। কিন্তু জাকিয়া পারভিন ভুলে মানিক বিশ্বাসকে এক লাখ টাকা দেন। ব্যাংকে বসে টাকা না গুনে মানিক বিশ্বাস বাসায় চলে যান। বাসায় গিয়ে দেখতে পান ৫০০ টাকার ২টি বান্ডিলে তাকে দেওয়া হয়েছে এক লাখ টাকা। মানিক বিশ্বাস বলেন, ‘বাসায় যাইয়া দেহি আমারে ১ লাখ টাহা দেছে। তহনি আমি টাহা ফেরত দেওয়ার সিদ্ধান্ত লই। আমাগো কাউন্সিলরের (ওয়ার্ড কাউন্সিলর) বাসায় গিয়া তারে ঘটনাডা জানাই। কাউন্সিলর আমারে ব্যাংকে লইয়া যায়, আমি ম্যানেজারের কাছে ৯০ হাজার টাহা ফেরত দিছি।’তিনি আরও বলেন, ‘জীবনে অনেক কষ্ট করছি, কিন্তু অসৎ হইনাই। ব্যাংকের টাহা ফেরত না দিলে অন্যদিকে আমার বড় ক্ষতিও হইতে পারে। তাই আমি টাহা ফেরত দিছি।’
রূপালী ব্যাংক বাজার রোড শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সামিনা আক্তার মিনারা বলেন, মানিক বিশ্বাস আমাদের পুরানো গ্রাহক। তিনি ১০ হাজার টাকার চেক দিলে ভুলে তাকে ১ লাখ টাকা দেওয়া হয়েছিল। তিনি ৯০ হাজার টাকা ফেরত দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন।
নগরীর ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খান মোহাম্মদ জামাল হোসেন বলেন, মানিক বিশ্বাস অন্যের জায়গায় ঘর তুলে স্ত্রী সেতারা বেগম ও ছোট ছেলে ওসমান বিশ্বাসকে নিয়ে বসবাস করেন। ব্যাংক থেকে দেওয়া বেশি টাকা ফেরত দেওয়ার জন্য আমার বাসায় আসলে তাকে নিয়ে ব্যাংকে গিয়ে টাকা ফেরত দেই। দরিদ্র এবং কর্মহীন মানিক বিশ্বাসের এমন সততা বর্তমান সমাজে বিরল। রূপালী ব্যাংকের বরিশালস্থ উপ মহাব্যবস্থাপক দেবব্রত বিশ্বাস বলেন, দরিদ্র মানিক বিশ্বাস প্রশংসার কাছ করেছেন, আমরা তাকে পুরস্কৃত করব।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »