শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


অনুমোদনহীন চিকিৎসাকেন্দ্রে প্রতারণার শিকার রোগীরা
প্রকাশ: ২৯ আগস্ট, ২০২২, ৪:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অনুমোদনহীন চিকিৎসাকেন্দ্রে প্রতারণার শিকার রোগীরা

বিপণন কর্মকর্তা নেন রক্তের নমুনা, দেড় মাস বড় আপুদের দেখে হয়ে গেছেন নার্স, ওষুধ আর খাবার রাখা হচ্ছে একই ফ্রিজে। এভাবেই চলছে অধিকাংশ বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র। অনুমোদনহীন এসব চিকিৎসাকেন্দ্রে যেয়ে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। এ অবস্থায় আবারও অভিযানের পরিকল্পনা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাসপতালে রোগী এসেছে-এমন খবরে বাসা থেকে দৌড়ে আসেন বিপণন কর্মকর্তা। রক্তের নমুনাও নেন তিনি। এভাবেই চলছে কালিয়াকৈরের ডিজিটাল ক্লিনিক্যাল ল্যাবরেটরি।

তিনি বলেন, আমি অন্য কারও রক্ত নেব না। নিজের লোক বলে আমি নিয়েছি।

দেড় মাস বড় আপুদের কাজ দেখে নার্স হয়েছেন শনির আখড়ার এভারগ্রিন হাসপাতালের এই কিশোরী। রোগীদের ইনজেকশন দেওয়াসহ চিকিৎসা সহায়তা দেন তিনি।

ওই কিশোরী বলেন, আমি এ বছর জেএসসি দিয়েছি। ফাইল দেখা, রোগীর ওষুধ দেওয়া এবং রোগীর কোনো অসুবিধা আছে কি না, তা জানা। আমার দেড় মাস হয়েছে। আপুরা আমাকে শিখিয়ে দিয়েছে।

টাঙ্গাইল সদরে সততা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের ল্যাবে রাখা হয় শিশুদের। একই ফ্রিজে মাছ-মসলার সঙ্গে জায়গা হয়েছে ওষুধের। অপারেশন থিয়েটারে রাখা হয়েছে মেয়াদোত্তীর্ণ ওষুধ।

জেলার আল নুর ও গ্রিন হাসপাতালেরও একই চিত্র।

অবৈধ, মানহীন এসব হাসপাতালের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডা. মো. বেলাল হোসেন বলেন, অনেকে আড়ালে-আবডালে অবৈধ ব্যবসা করে যাচ্ছে। যেহেতু আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমাদের জেলা ও উপজেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া আছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি আরেকটি অভিযান চালাব। যদি কোনো অবৈধ প্রতিষ্ঠান থাকে, আবার কীভাবে অভিযান চালানো যায়-বিষয়টি আমরা দেখব।

চিকিৎসা খাতে শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার তাগিদ সাধারণ মানুষের।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »