শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে মা ইলিশ নিয়ে পালাতে গিয়ে নালায় পড়ে প্রবাসীর মৃত্যু
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০১৯, ৬:১৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে মা ইলিশ নিয়ে পালাতে গিয়ে নালায় পড়ে প্রবাসীর মৃত্যু

সাইদুল ইসলাম, রাজাপুর (ঝালকাঠি:  ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম বড়ইয়া এলাকায় মা ইলিশ নিয়ে যাওয়ার সময় মা ইলিশ নিধন প্রতিরোধ অভিযানের নামে একটি সংঘবদ্ধ চক্রের তারা খেয়ে আতঙ্কে নালায় পড়ে বাবুল হাওলাদার (৫০) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই নিহত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত বাবুল হাওলাদার উপজেলার চর উত্তমপুর এলাকার মৃত ইউসুফ হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদিতে কর্মরত ছিলেন। গত কয়েকমাস আগে বাড়ি আসেন এই বাবুল হাওলাদার।

স্থানীয় সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু জেলে বিষখালী নদীতে মা ইলিশ নিধন করছে। আর তা থেকে বাবুল হাওলাদার কিছু মাছ ক্রয় করে বাড়ি আসতেছিল এমন সময় পথিমধ্যে মা ইলিশ নিধন প্রতিরোধ অভিযানের নামে অতি উৎসাহী একটি সংঘবদ্ধ চক্রের তারা খেয়ে ভয়ে পালিয়ে যাওয়ার সময় পশ্চিম বড়ইয়া এলাকার ফকিরবাড়ির পশ্চিম পার্শ্বে সুপারি বাগানের ভিতরে থাকা গভীর নালায় পড়ে গিয়ে নিখোঁজ হন বাবুল হাওলাদার। পরে আত্মীয়রা খুঁজতে গিয়ে গভীর নালার মধ্যে মাথা নিচু হয়ে মৃত্যু অবস্থায় পরে থাকতে দেখে উঠিয়ে এনে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসেন।

নিহতের মেয়ে বলেন, বাবার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাকে খুঁজতে থাকলে এক পর্যায় তাকে নালার মধ্যে মৃত্যু অবস্থায় পড়ে থাকতে দেখি।

এ বিষয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন জানান, ঘটনাস্থল রাতেই আমরা পরিদর্শন করেছি তবে তার মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »