দীর্ঘ ৫০ দিন পর কাজে ফিরেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। কাজে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন তিনি। এর আগে সরকারি অফিস থেকে তথ্য চুরির অভিযোগে কারাভোগ করেছেন সাংবাদিক রোজিনা। দীর্ঘদিন পর কাজে ফিরে আজ বুধবার (০৭ জুলাই) সহকর্মীদের সঙ্গে ফেসবুকে কয়েকটি ছবি যোগ করে নিজের অনুভূতির কথা জানান।
ফেসবুকে রোজিনা লিখেছেন, ৫০ দিন পর আমার প্রিয় কর্মস্থল প্রথম আলোতে এসেছি। আমার প্রাণের সহকর্মীদের কাছে ফিরে এসেছি। আমি স্বস্তি বোধ করছি। আমার সহকর্মীদের ভালোবাসায় আমি আবেগ তাড়িত। আমি কৃতজ্ঞ। আমি আনন্দিত। আমি শান্তি বোধ করছি। কারণ আমি কাজে ফিরেছি।
তিনি লিখেন, নিজের কম্পিউটারের সামনে বসে প্রথমেই আপনাদের সবার মুখ আমার চোখের সামনে ভেসে উঠেছে। ১৭ বছর ধরে যারা নানা তথ্য-সহযোগিতা দিয়ে আমাকে একজন সাংবাদিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করেছেন; সবাইকে আমি শ্রদ্ধার সঙ্গে মনে করছি। আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।
এর আগে, গত ২৩ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় বন্দি রোজিনা ইসলাম জামিনে কারাগার থেকে জামিনে মুক্ত হন।
প্রসঙ্গত, গত ১৭ মে সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টারও বেশি সময় আটকে রেখে রাতে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য এদিন বেলা সাড়ে তিনটার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। পরে জানা পাওয়া যায়, তাকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটি কক্ষে আটকে রেখেছেন।
রোজিনা ইসলামকে আটকে রাখার খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই ভবনে যান। কিন্তু দীর্ঘ সময় ধরে তাকে আটকে রাখার কারণ সম্পর্কে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিছুই জানাননি।
একপর্যায়ে নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রোজিনা ইসলামের বিরুদ্ধে কিছু নথি সরানোর অভিযোগ এনে পুলিশ ডাকা হয়েছে। পরে রাত সাড়ে ৮টার দিকে রোজিনাকে শাহবাগ থানায় নিয়ে আসা হয় এবং রাতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।







প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা
চীনের মন রক্ষায় কেন মরিয়া রিয়াল ও লা লিগা, কোথায় আটকা
শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই…
একজন এআই লেখক
পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা
কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত
বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার
ইরান কি বিদেশে মার্কিনদের ওপর হামলার পরিকল্পনা করছে, হাতে কী কী ভয়ংকর অস্ত্র
আইএইচটি ও ম্যাটস কোর্স, ৪২৮৩ আসনে ভর্তিতে আবেদন যেভাবে
সুন্দরবনের সুরক্ষা ও পানির সংকট নিরসনে বরাদ্দের দাবি
গাছের নামেই তেঁতুলতলা বাজার
বাংলাদেশের আকাশে এক টুকরা কাঞ্চনজঙ্ঘা
ভৈরব বন্ধুসভার মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ
ছোবল খেয়ে মুঠোফোনের আলোয় সাপ ধরলেন, নিয়ে গেলেন হাসপাতালে
ভালোবাসাই যখন ধর্ম হয়ে ওঠে, ঈশ্বরের নাম হয় ডিয়েগো
বাংলাদেশের জন্মের বিরোধিতা, তিন বছর পর ঢাকায় কিসিঞ্জার
নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা