● ●


কফির কাপে মাছি :জরিমানা ৫০ হাজার টাকা
প্রকাশ: ৭ জুলাই, ২০২২, ৬:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কফির কাপে মাছি :জরিমানা ৫০ হাজার টাকা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম শফিকুজ্জামানের কফির কাপে মাছি পাওয়ায় বরিশালের থ্রি স্টার মানের একটি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । বুধবার শুনানি শেষে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গত ২ জুন বরিশালের অভিজাত হোটেল গ্র্যান্ড পার্কে এক কাপ কফি অর্ডার করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। এ সময় তিনি কফির কাপে একটি মরা মাছি পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় তিনি ঢাকার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগে করেন। যেহেতু বরিশালের ঘটনা তাই অভিযোগটি ঢাকা থেকে বরিশাল ভোক্তা অধিকারের কাছে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘আজ বিকেল সাড়ে ৪টায় শুনানি শেষে হোটেল কর্তৃপক্ষ সরবরাহ করা কফিতে মরা মাছি থাকার বিষয়টি স্বীকার করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. সেলিম হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হোটেলটির এক কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারিনি। তবে, শুনানিতে আমরা আমাদের ভুল স্বীকার করেছি। এ ঘটনার জন্য অধিদপ্তর আমাদের জরিমানা করেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »