● ●


বেনাপোলে আমদানিকৃত পণ্যের মধ্যে ফেনসিডিলসহ নিষিদ্ধ ঔষুধ আটক
প্রকাশ: ৭ আগস্ট, ২০২২, ১০:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বেনাপোলে আমদানিকৃত পণ্যের মধ্যে ফেনসিডিলসহ নিষিদ্ধ ঔষুধ আটক

বেনাপোল প্রতিনিধিঃ

বেনাপোলে আমদানিকৃত পন্যের ভিতর মিলল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের ঔষুধ। ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান স্মার্ট লাইফ ফুটওয়ার ইন্ডাস্ট্রিজ রবিবার (৭ আগষ্ট) মাইক্রাসল পিটি নামে একটি পন্য আমদানি করেন। যার আমদানি মুল্য ৩৭ হাজার মার্কিন ডলার। পন্যচালানটির রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম এসএস ব্লু-কম ইন্ডাস্ট্রি রাজস্থান ভারত।

ভারতীয় ট্রাক নং ডাব্লিউ বি-৪১, ০৯১৮ গাড়ি আজ সকালে বেনাপোল বন্দরে প্রবেশের পর বিশেষ গোপন খবরে কাস্টমস গাড়িটি বন্দর থেকে কাস্টম হাউজে এনে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সামনে গাড়ির ত্রিপোল খুলে ৫৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল এবং বিভিন্ন ধরনের ঔষধ খুঁজে পায়। সেজুতি এটারপ্রাইজ নামক একটি সিএন্ডএফ এজেন্ট পন্যচালানটি খালাশের আগেই কাস্টমসের জালে ধরা পড়ে গেল চোরাই পণ্যভর্তি ট্রাকটি।

বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র আমদানি পন্যবাহী ট্রাকে চোরাচালানের মালামাল পাচার করছে। গত ৩ মাসে এ ধরনের অনেকগুলা চালান আটক করা হয়েছে। ট্রাকের চালক আমদানিকার এবং সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলা রুজু করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »