● ●


নতুন সিনেমায় বুবলী
প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নতুন সিনেমায় বুবলী

ঢালিউডে বেশ সফলতার সঙ্গেই অর্ধযুগ পার করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরইমধ্যে তিনি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বেশকিছু ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। পাশাপাশি অন্য নায়কদের সঙ্গে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। চলতি সময়ের এই ব্যস্ত অভিনেত্রী এবার আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন। গুণী নির্মাতা জাকির হোসেন রাজুর ছবিতে প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন বুবলী। আর এখানে তার নায়ক সাইমন সাদিক। সরকারি অনুদানের সিনেমার তালিকায় যুক্ত হয়েছে আরও দু’টি ছবি। এগুলো প্রযোজনার দায়িত্বে থাকবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। এরমধ্যে ‘চাদর’- নামের সিনেমায় একসঙ্গে দেখা যাবে সাইমন-বুবলীকে। সিনেমাটি নিয়ে জাকির হোসেন রাজু বলেন, গল্প ও চরিত্র অনুযায়ী শিল্পী নির্বাচনের চেষ্টা করি আমি।
বিজ্ঞাপন
সেই ভাবনা থেকেই সাইমন ও বুবলীকে নেয়া। আশা করছি তারা সিনেমাটিতে তাদের অভিনয়ের মুগ্ধতা ছড়াবেন। জানা গেছে, গত বৃহস্পতিবার ‘চাদর’- নামক এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন ও বুবলী। চলতি মাসেই এর দৃশ্য ধারণের কাজ শুরু হবে। সাইমন-বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন- রাশেদ মামুন অপু, মনিরা মিঠু প্রমুখ। ছবিটি নিয়ে বুবলী বলেন, জাকির হোসেন রাজু অত্যন্ত গুণী একজন পরিচালক। তাছাড়া এটি অনুদানের ছবি। এখানে আমি ও সাইমন একসঙ্গে প্রথমবারের মতো কাজ করছি। সব মিলিয়ে কিন্তু ছবিটি স্পেশাল। ছবিটির গল্প অসাধারণ। চেষ্টা করবো সব সময়ের মতো নিজের শতভাগ দিয়েই কাজটি করার। আশা করছি খুব ভালো একটি ছবি দর্শক পেতে যাচ্ছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »