● ●


‘বিগ বস’ এ নুসরাত
প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘বিগ বস’ এ নুসরাত

বিনোদন ডেস্ক
নুসরাত জাহান মানেই বিতর্ক। আর বিতর্কিত শো বললে প্রথমেই মনে আসে ‘বিগ বস’ হাউজের কথা। এবার দুই বিতর্কই এক হতে চলেছে। নতুন খবর হলো হিন্দি ‘বিগ বস’ হাউজে প্রতিযোগী হিসেবে যোগ দিতে চলেছেন অভিনেত্রী তথা সংসদ সদস্য নুসরাত জাহান। আপাতত কথাবার্তা চলছে পারিশ্রমিক নিয়ে। এ প্রসঙ্গে অভিনেত্রী অবশ্য বেশি কিছু বলতে নারাজ। তিনি বলেছেন, এই নিয়ে আমি এখনই কিছু বলতে চাই না। অন্যদিকে এই মুহূর্তে যশ দাশগুপ্তও পা বাড়িয়েছেন মায়ানগরীর দিকে। দিব্যা খোসলা কুমারের সঙ্গে জুটি বেঁধেছেন নতুন হিন্দি ছবিতে। অভিনেত্রীর পাশাপাশি নুসরাত বসিরহাট কেন্দ্রের সংসদ সদস্যও বটে।
বিজ্ঞাপন
বিগ বস? হাউজে যাওয়া মানেই বেশ অনেক দিনের বিষয়। তখন কেন্দ্রের দায়িত্ব কে সামলাবে? আবার বাড়িতে রয়েছে একরত্তি ঈশানও। সব দিকটা কীভাবে সামলাবেন নুসরাত? উত্তর দেবে সময়। তবে নুসরাত ‘বিগ বস’ হাউজে প্রবেশ করলে তুমুল আলোচিত হবেন সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ কলকাতায় কাজ করেই সব সময় খবরের শিরোনামে থাকেন তিনি। কাজ দিয়েই হোক অথবা ব্যক্তিগত বিষয়, নুসরাত আলোচনা কিংবা বিতর্কে থাকতে যেন এখন পছন্দও করেন। আর ‘বিগ বসে’ এ এন্ট্রি হলে যে সেই বিতর্কের পারদ আরও উপরে ওঠে সেটা বলাই যায়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »