● ●


জনপ্রিয় গানের রিমেক করে তোপের মুখে নেহা
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৩:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জনপ্রিয় গানের রিমেক করে তোপের মুখে নেহা

বিনোদন ডেস্ক

‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই…’, ফাল্গুনী পাঠকের গাওয়া এ গান কেবল নয়ের দশকের নয়, এখনো দর্শকদের হৃদয়ে রয়ে গেছেন। এখনো বিভিন্ন জায়গায় শোনা যায় এ গান।

জনপ্রিয় এই গানটিরই রিমেক করা হয়েছে। তাতে ধনশ্রী বর্মার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তাতেই নাকি চটেছেন ফাল্গুনী। সুযোগ থাকলে আইনি পদক্ষেপ নিতেন বলেও জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়ের দশকে ভারতীয় পপ সংগীতের সুসময় ছিল। সেই সময় একের পর এক গান হিট হয়েছিল ফাল্গুনীর। এখনো সেই সব গান শুনে থাকেন শ্রোতারা। ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই…’ গানটি প্রকাশ হয়েছিল ১৯৯৯ সালে। পাশাপাশি গানটির মিউজিক ভিডিও-ও জনপ্রিয় হয়েছিল।

সম্প্রতি পুরোনো জনপ্রিয় এই গানটি রিমেক করা হয়েছে। নাম দেয়া হয়েছে ‘ও সাজনা’। নতুন করে এর সুর করেছেন তনিষ্ক বাগচী। তাতে কণ্ঠ দিয়েছেন নেহা কক্কর ও ধনশ্রী বর্মা। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ‘বিগ বস’ খ্যাত প্রিয়ঙ্ক শর্মা।

গানটি প্রকাশ্যে আসে গত ১৯ সেপ্টেম্বর। তারপরেই নেটদুনিয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। কেউ রিমেকের জন্য ধন্যবাদ জানিয়েছেন। আবার কেউ নিন্দাও জানিয়েছেন। অনেকে লিখেছেন, এভাবে ছোটবেলার স্মৃতিকে যেন নষ্ট করা না হয়।

এছাড়া শোনা গেছে, ফাল্গুনীর এক অনুরাগী গানটি রিমেক করার জন্য গানটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন। তাতে ফাল্গুনী আফসোস করে জানান, তার কাছে গানটির সত্ত্ব নেই। এ কারণে ইচ্ছা থাকলেও সম্ভব নয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »