● ●


কাবুলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালীন আত্মঘাতী হামলা, নিহত ১৯
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২২, ২:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাবুলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালীন আত্মঘাতী হামলা, নিহত ১৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৭ জন। খবর আল-জাজিরার।

পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, আজ শুক্রবার সকালে পশ্চিম কাবুলের দাশত-ই-বার্চি এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এলাকাটিতে সংখ্যালঘু হাজারা সম্প্রদায় ও শিয়াদের বসবাস।

খালিদ জাদরান বলেন, ওই স্কুলে শিক্ষার্থীরা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই একটি আত্মঘাতী বোমা হামলা হয়। দুর্ভাগ্যক্রমে সেখানে ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

অনলাইনে পোস্ট করা ভিডিও এবং স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে রক্তাক্ত মরদেহগুলো ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হচ্ছে।

হতাহতদের মধ্যে উচ্চ বিদ্যালয়ের ছেলে ও মেয়েরা রয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার সময় ওই স্কুলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আফগানিস্তানে শুক্রবার সব স্কুল সাধারণত বন্ধ থাকে, যোগ করেন জাদরান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »