● ●


বাংলাদেশিদের পদচারণায় চাঙা কলকাতা নিউমার্কেটের ব্যবসা
প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২২, ৮:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের পদচারণায় চাঙা কলকাতা নিউমার্কেটের ব্যবসা

আবারও চাঙা হয়ে উঠছে মধ্য কলকাতার বাংলাদেশি পর্যটকনির্ভর হোটেল পাড়াসহ পুরো নিউমার্কেট এলাকা। স্থানীয় খাবারের দোকান, আবাসিক হোটেল থেকে শুরু করে বিপণিবিতান; সব জায়গায়তেই চোখে পড়ছে বাংলাদেশি পর্যটকদের উপচেপড়া ভিড়।

ব্যবসা রমরমা হয়ে ওঠায় খুশি কলকাতার ব্যবসায়ীরাও। তবে আগত বাংলাদেশি পর্যটদের অনেকের অভিযোগ, দুই সীমান্তে রয়েছে চরম অব্যবস্থাপনা।

সরকারি হিসাব বলছে, প্রতি বছরের নভেম্বর থেকে জানুয়ারি- এই তিন মাস সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি পর্যটক আসেন ভারতে; বিশেষ করে কলকাতায়। কেউ শুধুই বেড়াতে, কেউ চিকিৎসার কাজে, কেউ আবার বেড়ানো শেষে কেনাকাটাও করতে আসেন ‘সিটি অব জয়’-তে।

মধ্য কলকাতার বৃহত্তম নিউমার্কেট এলাকায় কম বেশি প্রায় দেড় হাজারের মতো আবাসিক হোটেল রয়েছে। হোটেলগুলোতে সব মিলিয়ে ধারণ ক্ষমতা দেড় থেকে দুই লাখ অতিথির। যাদের সিংহভাগই বাংলাদেশি পর্যটক। 

অন্য সময়ে আবাসিক হোটেলগুলোতে থাকার জায়গা সহজে পাওয়া গেলেও, ডিসেম্বর মাসে রুম পাওয়াটা বেশ কষ্টেরই। তবুও দল বেঁধে রোজই আসছেন বাংলাদেশি পর্যটকরা। 

এছাড়া পদ্মা সেতু হওয়ায় আগের তুলানায় বেড়েছে সড়ক পথের যাত্রী সংখ্যা। তাই সীমান্তেও বেড়েছে দীর্ঘ লাইনের বিড়ম্বনা। অনেকেরই তাই সীমান্তের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ রয়েছে। যদিও বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা চলছে বলে জানিয়েছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। 

শুধুমাত্র পেট্রাপোল-বেনাপোল স্থল সীমান্ত দিয়ে প্রতিদিন দুই দেশের মধ্যে গড়ে ৭ থেকে ১২ হাজার পর্যটক যাতায়াত করেন। এর মধ্যে ৮০ শতাংশই বাংলাদেশি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »