● ●


বরিশালকে লকডাউন ঘোষণা
প্রকাশ: ১২ এপ্রিল, ২০২০, ৮:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালকে লকডাউন ঘোষণা

স্টাফ রিপোর্টার :এবার বরিশালকে আনুষ্ঠানিকভাবে লক ডাউন ঘোষণা করা হল। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান আজ সন্ধ্যায় এক প্রজ্ঞাপনে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লক ডাউন ঘোষণা দেন।

আজ শেবাচিমে স্থাপিত করোনা ভাইরাস সনাক্তকরণ ল্যাবে দুজনের শরীরে করোনা সনাক্ত হয়। এ দুজনই বরিশাল নগরীর বাইরের। একজন বাকেরগঞ্জ ও একজন মেহেন্দিগঞ্জের। এ ছাড়া বরিশালের বিভিন্ন এলাকায় নারায়রগঞ্জের লোক রয়েছে বলে গুঞ্জন রয়েছে। গতকাল রতে একটি ট্রাকে করে আসা কয়েকজন ভিন্ন জেলার লোক আটক করে আবার ফেরৎ পাঠানো হয়। বাইরের মানুষের আগমনে বরিশালের করোনা ভাইরাত সংক্র্রমিত হবার সম্ভাবনা বেড়ে যাওয়ায় লকডাউনের ঘোষণা দেয়া হয় বলে জানা গেছে।
জেলা প্রশাসকের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে রবিবার  থেকেই লক ডাউন কার্যকর হবে।অন্য কোন জেলা থেকে বরিশালে কেউ আসতে পারবে না এবং বরিশাল থেকে কেউ যেতেও পারবে না। এমনকি আন্তঃ উপজেলায় যাতায়তের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। অর্থাৎ বরিশালের বাকি ৯ উপজেলা থেকেও বরিশালে মহানগরীতে কেউ প্রবেশ করতে পারবে না। তবে সরকারী সিদ্ধান্ত মোতাবেক বিশেষ কয়েকটি সেবা খাত এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »