● ●


সাংস্কৃতিক কার্যক্রমের সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাংস্কৃতিক কার্যক্রমের সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট

কনসার্ট, সংগীত পরিবেশনা, লোকসংগীত, বাউলগান, নাটক মঞ্চায়ন, চলচ্চিত্র প্রদর্শনী, ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও পয়লা বৈশাখ (বাংলা নববর্ষ) উদ্‌যাপনসহ অন্যান্য আইনসম্মত ও শান্তিপূর্ণ সাংস্কৃতিক কার্যক্রম সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট হয়েছে।

একই সঙ্গে এসব অনুষ্ঠানে অননুমোদিত ব্যক্তি বা গোষ্ঠীর বেআইনি বাধা, ভয়ভীতি প্রদর্শন, হুমকি, সহিংসতা, ভাঙচুর এবং জবরদস্তি থেকে শিল্পী, সাংস্কৃতিক কর্মী, আয়োজক ও দর্শক-শ্রোতাদের সুরক্ষা নিশ্চিত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন (অভি) আবেদনকারী হয়ে রিটটি দায়ের করেছেন। রিট দায়ের করার বিষয়টি জানিয়ে বুধবার তিনি প্রথম আলোকে বলেন, ‘কনসার্ট, নৌকাবাইচ, পহেলা বৈশাখ উদ্‌যাপন, বাউল সংগীতসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম ও অনুষ্ঠানে বাধা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে। এসব আয়োজনে যারা যুক্ত থাকবে, তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনাও চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের অবকাশ চলছে। নিয়মিত আদালত বসবেন ২৫ অক্টোবর। নিয়মিত বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।’

এর আগে আইনসম্মত কনসার্ট, সংগীতানুষ্ঠান, লোকসংগীত, বাউলগান, নাটক, সিনেমা প্রদর্শনী, পয়লা বৈশাখ উদ্‌যাপন, নৌকাবাইচসহ সাংস্কৃতিক আয়োজনে হুমকি–বাধা ঠেকাতে সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে গত ৯ সেপ্টেম্বর আইনি নোটিশ পাঠান আইনজীবী সাদ্দাম হোসেন। সরকারের তিন সচিব ও পুলিশের মহাপরিদর্শক বরাবর ওই নোটিশ পাঠানো হয়।

আইনি নোটিশে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে বাধা, আপত্তি, প্রতিবাদ, নিরাপত্তার কারণ দেখিয়ে অনুষ্ঠান স্থগিত বা বাতিল এবং ঐতিহ্যবাহী নৌকাবাইচ বন্ধের দাবির মতো ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রকাশিত সংবাদ অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে কিশোরগঞ্জে একটি কনসার্ট স্থানীয় একটি গোষ্ঠীর আপত্তির পর প্রশাসনিকভাবে বাতিল করা হয়। একই সময়ে সিলেটের বিয়ানীবাজারে সুনাই নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ বন্ধের দাবিও উত্থাপিত হয়। ঢাকায় শিল্পী অনুপম রায়ের কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত হওয়ার ঘটনা ঘটেছে। নোটিশের জবাব না পেয়ে রিটটি করেছেন বলে জানান আইনজীবী সাদ্দাম হোসেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »