● ●


আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

মহাজাগতিক বিস্ময় বলা হয় উল্কাপাতকে। প্রতিবছর অক্টোবর মাসে পৃথিবী যখন বিখ্যাত হ্যালিস কমেট বা ধূমকেতুর রেখে যাওয়া ধূলিকণা ও অবশিষ্টাংশের মধ্য দিয়ে অতিক্রম করে, তখন চমৎকার উল্কাবৃষ্টি দেখা যায়। রাতের আকাশে উজ্জ্বল তারার খসে পড়ার এই দৃশ্য বিজ্ঞানপ্রেমী ও সাধারণ মানুষের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা তৈরি করে। অক্টোবরের শেষ পাক্ষিকের অন্যতম প্রধান আকর্ষণ হলো ওরিওনিড উল্কাবৃষ্টি। বাংলাদেশের আকাশ থেকেও আজ দেখা যাবে এই উল্কাপাত।

.

আজ ২১ ও আগামীকাল ২২ অক্টোবর রাতের দিকে এই উল্কাবৃষ্টির চরম বা পিক সময়। হ্যালির ধূমকেতুর ফেলে যাওয়া ধ্বংসাবশেষের মধ্য দিয়ে পৃথিবীর পথচলার সময় এই আলোকোজ্জ্বল উল্কাবৃষ্টির সৃষ্টি হয়। ঘণ্টায় প্রায় ২০টি পর্যন্ত খসে পড়া তারা বা শুটিং স্টার রাতের আকাশে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওরিয়ন নক্ষত্রমণ্ডলের এলাকা থেকে এই উল্কা ছড়িয়ে পড়ে বলে একে ওরিওনিড বলা হয়। হ্যালির কমেট প্রতি ৭৬ বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। ২০৬১ সালে এটি আবার পৃথিবী থেকে দৃশ্যমান হবে। ওরিওনিড হলো হ্যালির ধূমকেতুর অবশিষ্টাংশ থেকে তৈরি বছরের দ্বিতীয় উল্কাপাত। এর আগে মে মাসে ইটা অ্যাকুয়ার্ডস উল্কাপাত দেখা গিয়েছিল।

.

বিশেষজ্ঞদের মতে, ২২ অক্টোবরের আগের রাতটি অর্থাৎ ২১ অক্টোবর মধ্যরাত থেকে ভোরের মধ্যে এই উল্কাবৃষ্টি দেখার সবচেয়ে উপযুক্ত সময়। আদর্শ ও অন্ধকার আকাশে এ সময় প্রতি ঘণ্টায় ১০ থেকে ২০টি উল্কাপাত দেখা যেতে পারে। তবে ৭৪ শতাংশ আলোকিত চাঁদের উজ্জ্বল আলোর কারণে রাতের একটি বড় সময় ধরে ফিকে উল্কাগুলো দেখা না–ও যেতে পারে। সৌভাগ্যবশত চাঁদের আলো কমে যাওয়ার পর ভোরের ঠিক আগের কয়েক ঘণ্টা চমৎকার অন্ধকার আকাশ পাওয়া যাবে। এ সময়টাতে পূর্ণ মহিমায় উল্কাবৃষ্টি উপভোগ করা সম্ভব হবে।

.

ওরিওনিড উল্কাপাত দেখার জন্য বিশেষ কোনো যন্ত্রপাতির প্রয়োজন হয় না। তবে পরিষ্কার আকাশ এবং খোলা জায়গা থাকা জরুরি। ওরিয়ন নক্ষত্রমণ্ডলের লাল দানব তারা বেটেলজিউসের কাছাকাছি আকাশ থেকে এই উল্কার উৎস বলে মনে হবে। উল্কাপাত ভালোভাবে উপভোগ করতে উজ্জ্বল আলোগুলো থেকে দূরে কোনো নিরিবিলি জায়গায় যেতে হবে। চোখের দৃষ্টি অন্ধকার সয়ে নিতে ২০ থেকে ৩০ মিনিট সময় দিতে হবে। হ্যালির কমেটের প্রাচীন কণাগুলো ঘণ্টায় ১ লাখ ৪৭ হাজার ৬০০ মাইল বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে এগুলো বাষ্পীভূত হয় এবং প্রাকৃতিক আতশবাজির মতো ঝলমলে দৃশ্য তৈরি করবে।

সূত্র: স্পেস ডটকম




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »